নগরীর মহাখালীতে সেনা কল্যাণ সংস্থার নবনির্মিত এসকেএস টাওয়ারে চালু হচ্ছে নতুন সিনেপ্লেক্স। এটি হবে স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা। ১৯ অক্টোবর শনিবার সন্ধ্যায় সিনেপ্লেক্সটি উদ্বোধন করা হবে। স্টার সিনেপ্লেক্সের ম্যানেজার ও বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ওই টাওয়ারে তিনটি হল থাকবে। সেগুলোতে ২০ অক্টোবর থেকে সিনেমা উপভোগ করতে পারবেন দর্শকেরা। নান্দনিক পরিবেশ, উন্নত প্রযুক্তির সাউন্ড সিস্টেম, বড় স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের সব সুযোগ-সুবিধা থাকবে সেখানে। জানা গেছে, হলে তিন ক্যাটাগরির আসন থাকবে। রেগুলার চেয়ারের পাশাপাশি সংযোজিত হবে লাউঞ্জার এবং সেমি রিক্লাইনার ক্যাটাগরি।
Related Projects
লিপস্টিকের বদলে ফুড ডাইয়ে মাত ইনফ্লুয়েন্সারেরা, কিন্তু কতটা নিরাপদ?
- July 31, 2022
বলা হয়ে থাকে, টিকটক হলো…
জাল, ওয়ারফেইজ ও লেভেল ফাইভ নিয়ে আসছে ‘সাউন্ড অব সোল’ কনসার্ট
- November 2, 2025
অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর, রাজধানীর ৩০০ ফিট সংলগ্ন ‘স্বদেশ এরিনা’ প্রাঙ্গণে
যেমন ছিল এপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি সামিট ও শো
- February 27, 2024
দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির গতিপথ নিয়ে দিক-নির্দেশনামূলক আলোচনার পরে আমন্ত্রিত দর্শকেরা উপভোগ করেন মনোমুগ্ধকর ফ্যাশন শো

