ত্বকচর্চায় ময়শ্চারাইজার হচ্ছে মাস্ট হ্যাভ আইটেম। গ্রীষ্ম, বর্ষা বা শীতÑ বছর ঘুরে সময় বদলালেও বিউটি বক্সে অপরিবর্তনীয় ময়শ্চারাইজার। শুধু বদল ঘটে এর ফর্মুলার। ত্বক ভেদেও পাল্টায় ময়শ্চারাইজার বেছে নেয়া এবং তা ব্যবহারের ধরন। ইচ্ছে করলে বাসায় বসেই তৈরি করে নেয়া যায় ত্বকচর্চার অত্যাবশক এ উপাদানটি। এর জন্য খুব বিশেষ কিছুর প্রয়োজনও পড়ে না। আর সবচেয়ে বড় সুবিধা ঘরোয়া ময়শ্চারাইজারে পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় নেই। খুব সহজে তৈরি করে নেয়া যায়। খরচও নেই বললেই চলে। নারকেল তেল, আমন্ড অয়েল, অলিভ অয়েল সমপরিমাণে নিয়ে একসঙ্গে মিশিয়ে এয়ারটাইট কন্টেনারে পুরে রাখুন। প্রতিদিন গোসলের পর সারা শরীরে ভালো করে মাখিয়ে নিন। ময়শ্চারাইজার হিসেবে দারুন কাজ করবে। মিশ্রণটি ফ্রিজে সংরক্ষণও করা যায়। প্রয়োজনমতো বের করে ব্যবহার করুন। যাদের ত্বক একটু বেশি শুষ্ক তারা নারকেল তেলের সঙ্গে কোকোয়া বাটার মিশিয়ে তা মাখতে পারেন। নিয়মিত এই ময়শ্চারাইজার ব্যবহারে কনকনে শীতেও ত্বক থাকবে মখমলি, মোলায়েম। এর পাশাপাশি গোলাপের পাপড়ি, আমন্ড অয়েল, কোকোয়া বাটার এক সঙ্গে মিশিয়ে অল্প আঁচে গরম করে নিন। মিশ্রণটি ঠা-া হলে এয়ারটাইট জারে সংরক্ষণ করুন। প্রতিদিন রাতে ব্যবহারের জন্য ময়শ্চারাইজিং হ্যান্ড এন্ড ফুট ক্রিম তৈরি বাসায় বসেই।
Related Projects
ফ্রেশ গুঁড়া মশলা নিবেদিত শেফস বিয়ন্ড হোম সিজন থ্রী: এক ছাদের নিচে ২০ রন্ধনশিল্পী
- May 25, 2023
ক্যানভাস ডেস্ক ফ্রেশ গুঁড়া মশলা…
অত্যাধুনিক এআই ফিচার ও সুবিধা নিয়ে গ্যালাক্সি এস২৫
- January 26, 2025
জানুয়ারির শেষের দিকে দেশের বাজারে গ্যালাক্সি এস২৫ আলট্রা ও গ্যালাক্সি এস২৫ প্লাসের অগ্রিম বুকিং নেওয়া শুরু হবে
ভ্যালেন্তিনো গারাভানির মহাপ্রয়াণ
- January 20, 2026
পোশাক ও নারীর সৌন্দর্য অনন্যভাবে তুলে ধরেছিলেন ইতালিয়ান এই ফ্যাশন জায়ান্ট
ঢাকা রিজেন্সিতে ‘দ্যা লোকাল কালিনারী হেরিটেজ অফ বাংলাদেশ’
- November 3, 2022
ক্যানভাস রিপোর্ট: ৩ নভেম্বর…

