আজ বন্ধুতা দিবস। যেকোনো মানবিক সম্পর্কের প্রাথমিক শর্তই হচ্ছে বন্ধুতা। মানুষের যূথবদ্ধতা, গোষ্ঠী, পরিবার, সমাজ- এসব গড়ে ওঠার মূল ভিত্তি বন্ধুতা। মানুষের কমিউনিকেশন বিষয়টাও বন্ধুতার সুত্রেই এগিয়েছে। কেননা ইশারা, উচ্চারণ, শব্দপ্রকাশ ও ভাবের আদান-প্রদান সম্ভব হয়েছে মানুষ মানবিক অস্তিত্বের পারস্পরিক সম্পর্ক থেকেই। বন্ধুতার নানা নাম আছে। একেক পরিপ্রেক্ষিতে বন্ধুত্বের নাম একেক রকম। মা ও সন্তান, স্বামী-স্ত্রী, পিতামাতা-সন্তান, ভাই-বোন, আত্মীয়তার বাইরের বন্ধুত্ব, প্রতিবেশী, সহপাঠী, সহকর্মী, কমরেড ইত্যাদি। এসব সম্পর্কের ভিত্তিই বন্ধুত্ব। এর বাইরে করপোরেট গোষ্ঠীর বন্ধুত্ব, আন্তঃরাষ্ট্রীয় বন্ধুত্ব, বাণিজ্যিক আমদানি-রফতানির বন্ধুত্ব, রাজনৈতিক নির্বাচনের জোটভিত্তিক বন্ধুত্বের মতো বিচিত্র নানা ধরনের ডিপ্লোমেটিক ফ্রেন্ডশিপের সঙ্গে আমরা পরিচিত। বন্ধুত্ব মানেই নিঃস্বার্থ বন্ধুতা নাকি , নাকি স্বার্থসিদ্ধির পারস্পরিক স্পেস তা অবশ্য স্থান-কাল-পাত্রভেদে বিচার্য। কিন্তু বন্ধুতা যে মানব সমাজের অগ্রগতির প্রাথমিক শর্ত সেটা একবাক্যেই স্বীকার করা যায়। রাজনীতি, শিল্প, সাহিত্য, বিপ্লব-বিদ্রোহ, সমাজ গঠন এমনকি ধর্ম, জ্ঞানচর্চা এসব ক্ষেত্রেই নিখাদ, নিঃস্বার্থ বন্ধুত্বের অজস্র উদাহরণ রয়েছে। কোনো একটি দিবস দিয়ে বন্ধুতার আবেদন ও তাৎপর্যকে ধরাও যায় না বোধ হয়। তবু উদযাপনের অর্থে এই বন্ধুতা দিবস প্রতিবার ঘুরেফিরে আসে। ‘ক্যানভাস’ পরিবারের বন্ধু এই পত্রিকার পাঠক ও বিজ্ঞাপনদাতারা। বন্ধুতা দিবসে সকলকে ভালোবাসা।
Related Projects
ব্যুফে ও রুম প্যাকেজে রিজেন্সির অফার
- January 20, 2025
নতুন বছরের আনন্দকে আরও রঙিন করে তুলতে হোটেলের প্রতিটি সার্ভিসে আকর্ষণীয় অফারগুলো ঢেলে সাজানো হয়েছে
বাংলাদেশ মার্কেটিং ডে
- October 20, 2024
প্রায় ৭ বছর আগে প্রতিষ্ঠিত হয় মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ। দেশের প্রায় ৫০ লাখেরও বেশি মানুষ মার্কেটিং পেশার সঙ্গে জড়িত এবং তাদের মুখপাত্র হিসেবে কাজ করে সংগঠনটি। প্রতি বছর অক্টোবর মাসে এই দিবস উদযাপন করা হয়
দশম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার
- August 11, 2022
গতকাল রাজধানীর গুলশান ক্লাবে এক…
৩ বছর পর আইসিসিবি এক্সপো জোনে জমজমাট কনসার্ট
- October 6, 2022
৭ অক্টোবর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার…

