বাউআমলকী-১, বারি আমলকী-১। প্রচুর ভিটামিন সি ও ক্যালসিয়াম সমৃদ্ধ ফল। আমলকীর রস যকৃৎ, পেটের পীড়া, হাঁপানি, কাশি, বহুমূত্র, অজীর্ণ ও জ্বর নিরাময়ে বিশেষ উপকারী। এর পাতার রস আমাশয় প্রতিষেধক ও বলকারক। আমলকীর রসের শরবত জন্ডিস, বদহজম ও কাশির হিতকর। হাঁপানি, কাশি, বহুমূত্র ও জ্বর নিরাময়ে এর বীজ ব্যবহার করা হয়। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানসহ ভাওয়াল, মধুপুর ও সিলেট এলাকায় চাষ বেশি হয়। চুন সমৃদ্ধ (ক্যালক্যারিয়াস) মাটিতে আমলকী ভালো হয়। আমলকী থেকে চাটনি, আচার তৈরি হয়। এ ছাড়া আয়ুর্বেদীয় ও ইউনানি ওষুধ তৈরিতে আমলকীর যথেষ্ট ব্যবহার রয়েছে। ত্রিফলার এক ফল হিসেবে বেশ জনপ্রিয় ও প্রয়োজনীয়। কেটে শুকিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। মুখের রুচি ও হজমশক্তি বাড়াতে এটি ব্যবহৃত হয়।
Related Projects
গেট সেট স্ট্রাইক: ব্যান্ড মিউজিকে ফুটবল লড়াই!
- March 13, 2024
অংশ নিচ্ছে ক্রিপটিক ফেট, নেমেসিস, মেকানিক্স, কার্নিভাল, কনক্লুশন, সিন, আপেক্ষিক, প্লাজমিক নক, সুইসাইডাল পাম্পকিন ও ফ্যান্টাসি রালম
নারীরা পুরুষের তুলনায় খাটো হয় কেন?
- June 21, 2018
প্রাণিজগতের প্রায় সব প্রাণীর মধ্যেই নারীদের গড় উচ্চতা পুরুষের তুলনায় কম। কিন্তু কেন এমনটা হয়?

