skip to Main Content
ব্র্যাকের নারী উদ্যোক্তা উৎসব

ঈদের কেনাকাটা হবে দেশি পণ্যের সঙ্গে। এই আহ্বানে প্রথমবারের মতো আয়োজিত হলো ব্র্যাকের নারী উদ্যোক্তা উৎসব ২০২৬।

রােববার (৮ মার্চ ২০২৬), আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনব্যাপী মেলার আয়োজন করে ব্র্যাক। প্রতিষ্ঠানটির মাইক্রোফাইন্যান্স বিভাগের প্রগতি কর্মসূচির উদ্যোগে ব্র্যাক সেন্টার প্লাজায় আয়োজিত এ মেলায় অংশ নেন বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তারা। দেশে তৈরি বিভিন্ন নান্দনিক পণ্যের পসরা সাজিয়েছিলেন তারা।

আয়োজনে বিনা খরচে অংশ নেয় নতুন ১২টি ব্র্যান্ড। ঈদ পোশাক, গয়না, শিশুদের খেলনা ছাড়াও ছিল নানা রকম গৃহসজ্জার পণ্য।

আয়োজনে নারী উদ্যোক্তদের উন্নয়ন এবং তাদের ব্যবসা সম্প্রসারণে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করার কথা জানিয়েছে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স বিভাগ।

  • আবৃতি/ ক্যানভাস অনলাইন
    ছবি: ব্র্যাক-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top