skip to Main Content
ভাষা দিবসে রঙ বাংলাদেশ

রক্তে লেখা এক ইতিহাসের নাম একুশে ফেব্রুয়ারি। নিজের ভাষায় কথা বলার অধিকারের দাবিতে বাংলার দামাল সন্তানেরা যেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, সেদিন শুধু একটি ভাষাই প্রতিষ্ঠা পায়নি; প্রতিষ্ঠা পেয়েছিল আত্মমর্যাদা, সংস্কৃতি আর জাতিসত্তার অমলিন গৌরব। সেই আত্মত্যাগের স্মরণে আজ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস; বাংলা ভাষার মহিমাকে বিশ্বমঞ্চে তুলে ধরার এক অনন্য দিন।

এই মহান চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ নিয়ে এসেছে তাদের বিশেষ ‘একুশ আয়োজন’। এবারের থিম বাংলা বর্ণমালা। অক্ষরের বর্ণিল ছন্দ, শহীদের রক্তিম স্মৃতি, আর মায়ের ভাষার আবেগ– সব মিলিয়ে তৈরি হয়েছে এক নান্দনিক উপস্থাপনা, যেখানে পোশাক হয়ে উঠেছে অনুভূতির বাহন। সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

হাফসিল্ক, নানান ধরনের কটন ও ভয়েল কাপড়ে স্ক্রিনপ্রিন্ট, কাটিং-সুইংয়ের সূক্ষ্ম কারুকাজে ফুটে উঠেছে একুশের আবহ। কখনো কালো-লালের সংযমী আবেদন, কখনো বর্ণমালার ছড়িয়ে থাকা ছাপ প্রতিটি নকশায় রয়েছে ভাষার প্রতি ভালোবাসার স্বাক্ষর। একুশ মানেই তো কেবল শোক নয়, তা আত্মমর্যাদার দীপ্তি; তাই প্রতিটি পোশাকে চেষ্টা করা হয়েছে ঐতিহ্য ও সমকালীনতার মেলবন্ধন ঘটানোর।

উৎসবের পূর্ণতায় রয়েছে যুগল ও পরিবারের সবার জন্য একই থিমের সমন্বিত পোশাক; যাতে একসঙ্গে দাঁড়িয়ে ভাষার প্রতি শ্রদ্ধা জানানো যায় একই রঙে, একই আবেগে। সংগ্রহে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কামিজ, ওড়না, ব্লাউজ, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট ও উত্তরীয়। শিশুদের জন্য রয়েছে কামিজ, পাঞ্জাবি ও টি-শার্ট। পাশাপাশি একুশের অনুপ্রেরণায় তৈরি বিশেষ নকশার মগও রয়েছে উপহার সামগ্রী হিসেবে, যা ভাষাপ্রেমের একটি স্মারক হয়ে থাকতে পারে।

যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, করপোরেট আয়োজন কিংবা প্রাতিষ্ঠানিক উদযাপনে একুশের আবহ ছড়িয়ে দিতে সুলভ পাইকারি মূল্যেও পাওয়া যাচ্ছে এই বিশেষ আয়োজন। ভাষার প্রতি সম্মান জানাতে একসঙ্গে, একই থিমে সজ্জিত হওয়ার এই প্রয়াস নিশ্চিতভাবেই আয়োজনকে করে তুলবে আরও আকর্ষণীয়।

ঢাকা ও ঢাকার বাইরের সকল আউটলেটে পাওয়া যাচ্ছে রঙ বাংলাদেশের একুশ আয়োজন। অনলাইনেও সংগ্রহ করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট www.rang-bd.com অথবা ভ্যারিফাইড ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh থেকে। প্রয়োজনে যোগাযোগ করা যাবে ০১৭৭৭৭৪৪৩৪৪ ও ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: রঙ বাংলাদেশ-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top