প্রমাণিত। শুধু রঙই নয়, প্রায় সব লিপস্টিকেই কমবেশি সিসা থাকে। আর যদি নিখাদ তথ্যের ওপর ভরসা রাখেন, তাহলে মানতেই হবে, লিপস্টিকে উপস্থিত সিসা থেকে সত্যিই বিপদ হতে পারে। পৃথিবীজোড়া বিশেষজ্ঞ গবেষকদের কাছে সিসা অনেক আগে থেকেই গোলমেলে ধাতু। যে কারও সাংঘাতিক পেটে ব্যথার কারণ। এ ছাড়া গর্ভবতী নারীদের জন্যও সমস্যার কারণ। যা থেকে ভ্রূণেরও ক্ষতির আশঙ্কা থাকে। যাদের লিপস্টিকের ব্যবহার অনিয়ন্ত্রিত, তাদের কিডনিতে সহজেই সমস্যা দেখা দিতে পারে। যারা রোজ লিপস্টিক পরেন, দিনে ১০ বারের বেশি রিটাচ করেন, তাঁরা সতর্ক হোন। এর ফলে শরীরে সিসা জমতে থাকে। দীর্ঘদিন ধরে খুব সামান্য মাত্রাতেও বিপজ্জনক এ ধাতু শরীরে গেলেও নানা সমস্যা হয়। সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, নিউরোটক্সিন এ ধাতু নার্ভাস সিস্টেমের জন্যও ক্ষতিকর। তাই লিপস্টিক বেছে নেয়ার সময় তো বটেই, মাখার সময়ও সতর্কতা জরুরি শতভাগ।
Related Projects
এফডিসিবির ফ্যাশন শোতে মিতুলের ‘কৃষ্ণচূড়া’
- December 14, 2025
সব পোশাকে ছাই, সবুজ, নীল ইত্যাদি রঙের পটভূমিতে টকটকে লাল কৃষ্ণচূড়া ফুল দেখা গেছে
পানের সাতটি গুণ
- June 3, 2018
পান বাঙালির একটি ঐতিহ্যবাহী খাবার। শহর থেকে গ্রাম- কোথাও যেন এ খাবারটিকে বিশেষ করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন নেই।

