ভাষা শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে এবং বাংলা ভাষার চেতনাকে পোশাকের মাধ্যমে ফুটিয়ে তুলতে প্রতি বছর ফ্যাশন হাউজগুলোতে থাকে নতুন নতুন ডিজাইনের পোশাকের সমারহ। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। ভাষার মাসে পোশাকে বর্ণমালা ও জ্যামিতিক মোটিফ দিয়ে বৈচিত্র্যময় ডিজাইন করেছে অঞ্জন’স। পোশাকের ক্যানভাসে প্রাধান্য দেওয়া হয়েছে স্ক্রিন ও ব্লক প্রিন্টের কাজ। সাদা, কালো ও লাল কটন কাপড়ে সালোয়ার-কামিজ, ফতুয়া, শাড়ি, ব্লাউজ, পাঞ্জাবিসহ শিশু-কিশোরদের জন্য পোশাক থাকছে এবারের আয়োজনে। প্যাটার্ন ভেরিয়েশনে ট্রেন্ডি এবং ডিজাইনে অনুসরণ করা হয়েছে দেশীয় ঐতিহ্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশের চেতনাকে পরিপূর্ণ ভাবে উদযাপন করার লক্ষেই আমাদের এই বিশেষ আয়োজন। অঞ্জন’স এর সকল আউটলেটে পাওয়া যাবে একুশের মোটিফে তৈরি করা পোশাকগুলো।
Related Projects
জমকালো আয়োজনে দেশের বাজারে ভিভো ভি৫০ লাইট
- April 19, 2025
আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়া এই স্মার্টফোনে রয়েছে আল্ট্রা স্লিম ডিজাইন এবং ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি, যা একই সঙ্গে দিচ্ছে স্টাইল ও পারফরম্যান্সের নিখুঁত সমন্বয়

