ভাষা শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে এবং বাংলা ভাষার চেতনাকে পোশাকের মাধ্যমে ফুটিয়ে তুলতে প্রতি বছর ফ্যাশন হাউজগুলোতে থাকে নতুন নতুন ডিজাইনের পোশাকের সমারহ। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। ভাষার মাসে পোশাকে বর্ণমালা ও জ্যামিতিক মোটিফ দিয়ে বৈচিত্র্যময় ডিজাইন করেছে অঞ্জন’স। পোশাকের ক্যানভাসে প্রাধান্য দেওয়া হয়েছে স্ক্রিন ও ব্লক প্রিন্টের কাজ। সাদা, কালো ও লাল কটন কাপড়ে সালোয়ার-কামিজ, ফতুয়া, শাড়ি, ব্লাউজ, পাঞ্জাবিসহ শিশু-কিশোরদের জন্য পোশাক থাকছে এবারের আয়োজনে। প্যাটার্ন ভেরিয়েশনে ট্রেন্ডি এবং ডিজাইনে অনুসরণ করা হয়েছে দেশীয় ঐতিহ্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশের চেতনাকে পরিপূর্ণ ভাবে উদযাপন করার লক্ষেই আমাদের এই বিশেষ আয়োজন। অঞ্জন’স এর সকল আউটলেটে পাওয়া যাবে একুশের মোটিফে তৈরি করা পোশাকগুলো।
Related Projects
১৩তম কমওয়ার্ড উদযাপন
- October 21, 2024
এতে ২১টি গোল্ডেন, ৫০টি সিলভার ও ৭৫টি ব্রোঞ্জ সম্মাননা প্রদান করা হয়। তবে এ বছর কোনো গ্র্যান্ড প্রিক্স পদক দেওয়া হয়নি

