ফ্রেশ টিস্যু নিয়ে এসেছে একদম ব্যতিক্রমধর্মী এক ক্যাম্পেইন। “ভালো রাখা ছাড়া কি ভালোবাসা যায়?” স্লোগানের এই ক্যাম্পেইনে তারা তুলে ধরেছে ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখার প্রয়োজনীয়তার কথা। সম্প্রতি এই ক্যাম্পেইনের প্রচারণার উদ্দেশ্যে ফ্রেশ টিস্যু-এর ফেসবুক পেজ থেকে প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞাপনচিত্র। গল্পের শুরুতে এক ছেলেকে দেখা যায় ভ্যালেন্টাইন’স ডে-তে তার মা’কে কোনো একটা কথা বলা নিয়ে সে খুব চিন্তিত। ছেলেটার বান্ধবীও ফোনে তাকে বেশ চাপ দেয় কথাটা বলে ফেলার জন্য। অবস্থাদৃষ্টে বোঝা যাবে যে ছেলেটা বাসায় তার বান্ধবীর কথা জানাতে চায়। সে মায়ের কাছেও যায় কথাটা বলার জন্য, রাগী মাকে দেখে বেশ ভড়কেও যায়। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে ছেলেটা তার মাকে জিজ্ঞাসা করছে যে তার মা কখনো ব্রেস্ট ক্যান্সারের কোন চেক-আপ করিয়েছে কিনা। ছেলে মাকে বোঝানোর চেষ্টা করে যে কেন নিয়মিত ব্রেস্ট ক্যান্সারের চেক-আপ করানো উচিত। আর এটিই আসলে তার ভালোবাসার মানুষটাকে ভালো রাখার চেষ্টা। বিজ্ঞাপনটি শেষে মনে করিয়ে দেয় যে বাংলাদেশে প্রতিদিন প্রায় ১৯জন নারী মৃত্যুবরণ করছে শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সারের কারণে। ফ্রেশ টিস্যু এই ‘ভালোবাসা ভালো রাখা’ ক্যাম্পেইনের আওতায় সারা দেশের ৮টি বিভাগীয় সদরে ৫০০জন নারীকে ব্রেস্ট ক্যান্সারের ফ্রি প্রাইমারি চেক-আপ ও কনসালটেন্সি প্রদান করছে। ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে ২২ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত। এই ফ্রি চেক-আপের জন্য রেজিস্টার করতে হবে ফ্রেশ টিস্যুর ফেসবুক পেজের মাধ্যমে।
Related Projects
মাইক্রোসফট প্রযুক্তির ব্যবহার করে ঘরে বসে কাজ করছেন রবির কর্মকর্তারা
- June 25, 2020
মাইক্রোসফটের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে…
টেকনোর স্পার্ক ৪০ ও স্পার্ক ৪০ প্রো উন্মোচন
- July 14, 2025
এই সিরিজের ‘স্লিম এভার, স্ট্রং ফরেভার' স্লোগানের সঙ্গে মিল রেখে স্মার্টফোনগুলোতে রয়েছে স্লিম ও স্টাইলিশ ডিজাইন এবং ডিউরাবিলিটি ও দুর্দান্ত পারফরমেন্সের চমৎকার কম্বিনেশন
অনার স্মার্টফোনে ‘অবিশ্বাস্য ক্যাশব্যাক অফার’
- June 9, 2024
অনারের ম্যাজিক ভি২, এক্স৯বি, ৯০লাইট, এক্স৮বি, এক্স৭বি, এক্স৬এ এবং এক্স৫প্লাস স্মার্টফোনগুলোতে অবিশ্বাস্য ক্যাশব্যাক এবং ১ বছর পর্যন্ত ফ্রি ইন্টারনেটের এই ক্যাম্পেইন চলবে জুন মাসজুড়ে

