মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এ বছরের মাঝামাঝি বাজারে আনছে অফিস ২০১৯। এতে থাকবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়াননোটের উন্নত সংস্করণ। এক্সেলে যুক্ত হয়েছে নতুন ইউজার ইন্টারফেস, ফরমুলা, চার্ট এবং দ্রুত গবেষণা করে রিপোর্ট প্রদর্শনের সুবিধা। পাওয়ার পয়েন্টে পাওয়া যাবে সহজে ও দ্রুত প্রেজেন্টেশন তৈরির জন্য নতুন ফিচার ও থিম। এ ছাড়া থাকবে সুন্দর আইকন, ভেক্টর গ্রাফিকস ও থ্রিডি ছবির সংযোজন। সফটওয়্যারটি উইন্ডোজ টেন ছাড়া অন্য কোনো সংস্করণে চলবে না। উইন্ডোজের অন্য সংস্করণে চালাতে হলে গ্রাহককে অফিস থ্রিসিক্সটিফাইভ সার্ভিসে সাবস্ক্রাইব করে আপডেট করতে হবে। ধারণা করা হচ্ছে, অফিস থ্রিসিক্সটিফাইভ সার্ভিসে নিবন্ধনের সংখ্যা বাড়াতেই এমন করা হয়েছে। তবে মাইক্রোসফট অফিসের অন্য সংস্করণের মতো এটিও বেশ জনপ্রিয় হবে- আশা প্রতিষ্ঠানটির।
Related Projects
ঈদে বাটা স্টারলাইট কালেকশন
- March 2, 2025
এতে রয়েছে দৃষ্টিনন্দন ও নতুন সব ডিজাইন, যা আপনার সৌন্দর্য ও স্বাচ্ছন্দ্য দুটিই নিশ্চিত করবে
প্রি-অর্ডারে গ্যালাক্সি এস২৪ আলট্রা
- January 31, 2024
রিয়েল-টাইম ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, ইন্টেলিজেন্ট ব্যাটারি ও উন্নত ক্যামেরাসহ উদ্ভাবনী নানা ফিচার থাকছে এআই প্রযুক্তি সমৃদ্ধ এই ডিভাইসে
রঙ বাংলাদেশের হিট ওয়েভ সেল
- April 29, 2024
ক্রেতা যে অঞ্চল থেকে অর্ডার প্লেস করবেন, সে অঞ্চলের তাপমাত্রা অনুযায়ী মূল্য ছাড়ের পরিমাণ নির্দিষ্ট করা হবে

