আপনি কীভাবে চুল শুকাচ্ছেন, এর ওপরও অনেকাংশে নির্ভর করে চুলের সুস্থতা ও সৌন্দর্য। কারণ, ভেজা অবস্থায় চুলের ক্ষতির আশঙ্কা বেশি। আর তা থেকে বাঁচাতেই অ্যাকুইটেক্স নামক একটি ব্র্র্যান্ড বাজারে এনেছে বিশেষ ধরনের তোয়ালে এবং টারবান। লাইটওয়েট ড্রাইং সিস্টেমে তৈরি এই তোয়ালেগুলো অন্য ফাইবারের তৈরি তোয়ালের এক-পঞ্চমাংশ সময়ে চুল শুকানোর কাজ সারে। ফ্রাকশন ফ্রি ফ্যাব্রিকে তৈরি হয় বলে এগুলো চুলের নেতিয়ে পড়া আর ভঙ্গুর ভাব কমিয়ে দেয় অনেকাংশে। পুনরুদ্ধার করে চুলের হারিয়ে যাওয়া কোমল ভাব আর উজ্জ্বলতা। শর্ট, মিডিয়াম, লং- চুলের দৈর্ঘ্যভেদে এই টাওয়েল মিলবে। দাম ৩০ থেকে ৫০ ডলারের মধ্যে।
Related Projects
শেষ সময়ের শপিং
- April 8, 2024
চাঁদ রাতের কেনাকাটায় উৎসব মিশে থাকে। তাই সম্ভব হলে সময় নিয়ে বের হওয়া যেতে পারে। একটু ঘুরে বেড়ানো, একটু খাওয়া দাওয়ার সঙ্গে হয়ে গেল একটু কেনাকাটা
শৈলীর ‘স্যাকরার তাঁতিবাজার’
- October 7, 2024
সেই চেনা তাঁতিবাজারের অচেনা গানের গল্পের ঝুড়ি নিয়ে গয়না শিল্পী, উদ্যোক্তা ও প্রশিক্ষক তাহমীনা শৈলীর আনন্দ প্রয়াস। ১০ থেকে ১৯ অক্টোবর, দ্বীপ গ্যালারিতে চলবে এই প্রদর্শনী
সন্তানের অভিভাবকত্ব পেলেন বাঁধন
- May 1, 2018
আইনি লড়াই শেষে একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রার অভিভাবকত্ব
ফোর পয়েন্ট বাই শেরাটন ঢাকাতে চলছে ষ্ট্রীট ফুড মার্কেট
- September 6, 2018
গুলশানের পাঁচ তারকা হোটেল ফোর পয়েন্ট বাই শেরাটনের দ্য ইটরি রেস্তোরাঁয় শুরু হয়েছে ষ্ট্রীট ফুড মার্কেট ফেস্টিভ্যাল

