যমুনা ফিউচার পার্কে উদ্বোধন করা হয়েছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভের চতুর্থ আউটলেট। ১১ মে অভিনয়শিল্পী ফেরদৌস ও পূর্ণিমা নতুন এই শাখার উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন টুয়েলভের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধন উপলক্ষে এই দিন সব পণ্যের ওপর ১৫ শতাংশ ছাড় রাখা হয়। ফ্যাশন ব্র্যান্ডটির নতুন কালেকশন ক্রেতাদের সামনে তুলে ধরতে ১২ মে আয়োজন করা হয় ফ্যাশন শোর। টিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ২০১২ সালে পথচলা শুরু এই ফ্যাশন ব্র্যান্ডের। এরই মাঝে উত্তরা, ধানমন্ডি, মিরপুর ও বনশ্রীতে নিজেদের আউটলেট নিয়ে হাজির হয়েছে টুয়েলভ।
Related Projects
বডি অয়েল বেনিফিটিস
- January 29, 2025
তেল মালিশে দেহে রক্ত সঞ্চালন উন্নত হয় বলে তা আরামদায়ক অনুভূতি তৈরি করে
করোনার কারণে ফ্যাশন শো বাতিল করলেন আরমানি
- January 10, 2022
করোনাভাইরাস মহামারি পরিস্থিতি প্রতিকূলে থাকায়…
সাদাকালোয় রঙিন বসন্ত
- February 6, 2024
বসন্ত আর ভালোবাসা দিবস উদযাপনে ক্রেতাকে অনন্য করে তুলতে সাদাকালোর স্পেশাল কালেকশন এখন শো-রুমে

