যমুনা ফিউচার পার্কে উদ্বোধন করা হয়েছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভের চতুর্থ আউটলেট। ১১ মে অভিনয়শিল্পী ফেরদৌস ও পূর্ণিমা নতুন এই শাখার উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন টুয়েলভের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধন উপলক্ষে এই দিন সব পণ্যের ওপর ১৫ শতাংশ ছাড় রাখা হয়। ফ্যাশন ব্র্যান্ডটির নতুন কালেকশন ক্রেতাদের সামনে তুলে ধরতে ১২ মে আয়োজন করা হয় ফ্যাশন শোর। টিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ২০১২ সালে পথচলা শুরু এই ফ্যাশন ব্র্যান্ডের। এরই মাঝে উত্তরা, ধানমন্ডি, মিরপুর ও বনশ্রীতে নিজেদের আউটলেট নিয়ে হাজির হয়েছে টুয়েলভ।
Related Projects
জন্ম সিরিয়ায়, তাই চূড়ান্ত প্রতিযোগিতার ভিসা পেলেন না ইউকে মিসেস ওয়ার্ল্ড!
- January 10, 2022
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ইতোমধ্যেই শুরু…
‘শ্যাং-চি’ আসছে ও ব্লকবাস্টার ও স্টার সিনেপ্লেক্সে
- September 2, 2021
আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে মার্ভেলের…

