ফিট চেক I প্রেম পারিজাত
ফুলকারি নকশা। রংতুলিতে প্যাস্টেল শেড। তা-ও ধরণী থেকে পাওয়া। পুদিনা সবুজ, জল কচুরির বেগুনি, পদ্মের মিহি গোলাপি এবার থাকবে পোশাকজুড়ে। খানিকটা মিঠে রোদের মতো হলুদ এসে ছুঁয়ে যেতে পারে। রোমান মিথোলজির ফুলের দেবী ফ্লোরা যেন নেমে এসেছেন বিয়ের আসরে। সাজেও স্নিগ্ধতা প্রত্যক্ষ। সফট আইশ্যাডো, পেটাল ব্লাশ আর চুলে ছোট ছোট পুষ্পরাজি। ব্যস, তৈরি স্প্রিং ব্রাইড। যেন ফুলের প্রেমে মাতোয়ারা। ক্যানভাসের এক্সিকিউটিভ এডিটর হোসনে নুজহাতের স্টাইলিংয়ে




জুয়েলারি: ড্যাজেল বাই সোনিয়া
ফ্যাশন ডেস্ক
মডেল: সিনথিয়া, তৌহিদা, শিমলা, ইরা,আসকি ও অ্যানি
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: সাভাটা বাই রিফাহ্
ছবি: জিয়া উদ্দীন
