skip to Main Content

‘এ্যাসেন্স’ এর প্রতিটি পণ্য আন্তর্জাতিক মানের ফেব্রিক ও আধুনিক ডিজাইনের সমন্বয়ে তৈরি। শতভাগ অথেনটিক এক্সপোর্ট পণ্যের নিশ্চয়তা এবং মানসম্মত সেবার মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জনই এই ব্র্যান্ডের মূল লক্ষ্য।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ্যাসেন্স তাদের ক্রেতাদের জন্য আকর্ষণীয় ঈদ ক্যাম্পেইন পরিচালনা করছে। ১০ হাজার টাকার বেশি কেনাকাটা করলে ক্রেতারা ২ বছরের জন্য একটি বিশেষ মেম্বারশিপ কার্ড পাবেন। এছাড়াও নির্বাচিত বিভিন্ন পণ্যে থাকছে আকর্ষণীয় ছাড় ও বিশেষ ডিল।
পুরুষদের প্রিমিয়াম কোয়ালিটির ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, ট্রেন্ডি পলো শার্ট এবং প্রিমিয়াম টি-শার্ট বর্তমানে আউটলেটে পাওয়া যাচ্ছে। এছাড়াও উন্নত ফেব্রিক ও ফিটিংয়ের নিশ্চয়তাসহ রয়েছে স্টাইলিশ জিন্স। শিশুদের জন্য রয়েছে আরামদায়ক ও কালারফুল এক্সপোর্ট পোশাক। যারা পোশাকের মান নিয়ে সচেতন, তাদের জন্য এ্যাসেন্স নিশ্চিত করছে সেরা মানের এক্সপোর্ট ফেব্রিক।
এ্যাসেন্স ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা এমএমআর রাসেল জানান, তাদের মূল লক্ষ্য কেবল পণ্য বিক্রি নয়, বরং ক্রেতাদের সাথে একটি দীর্ঘমেয়াদী এবং আস্থার সম্পর্ক গড়ে তোলা। তিনি বলেন, ‘এ্যাসেন্স’ সবসময় গ্রাহকদের জন্য মানসম্মত ও শতভাগ অথেনটিক এক্সপোর্ট পণ্য নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই আমাদের প্রতিটি ক্রেতা যেন একটি স্বাচ্ছন্দ্যময় ও উন্নত শপিং অভিজ্ঞতা উপভোগ করেন।’

আউটলেটের ঠিকানা- প্লট-১২, রোড ০৯ এভিনিউ, সেক্টর ১৫/সি, উত্তরা, ঢাকা-১২৩০। (উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পাশে) ফোন: +৮৮০১৭১১-৭৭৯৭৬৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top