skip to Main Content

ক্যানভাস ডেস্ক

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ইতি ঘটলো ঢাকা নাইট মার্কেটের দ্বিতীয় আসরের। এবারের মেলা বসেছিল রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারের ব্যাংকোয়েট হলে।

৫ মার্চ থেকে ৭ মার্চ দুপুর ২টা থেকে রাত ৩টা, অর্থাৎ সেহরী পর্যন্ত চলেছে এই আয়োজন। শতাধিক নারী উদ্যোক্তারা সেখানে নিজেদের ঈদ আয়োজনের প্রদর্শনী করেছেন।ঈদের নতুন সব কালেকশন, ঘর সাজাবার উপকরণ এবং নিজেকে সাজাবার অনুষঙ্গ সব কিছু এক ছাদের নিচে এনেছিল নিবেদিতা।

দ্য মসলিন, মডেস্ট অ্যাটায়ার বাই জাহান, পুটলি, ব্ল্যাকিন, টেইলস অফ বাংলাদেশ, স্লিকচিক, ব্লাশ বাই আরিশা, ইবাদাহ্, লা রোসা লাইফস্টাইল, জি।জেডএমএন, রুহানি ছাড়াও ছিল বহু সুপরিচিত ফ্যাশন ব্র্যান্ড।

মেইন হলের বাইরেই ছিল ফুড সেগমেন্ট। চা টাইম, শরমা দামাস্কো, চাওয়ালী, রানচা এবং ওয়াফেল আপসহ আরো অনেকে ছিল এই ফেস্টে। দারুণ এই আয়োজনে সঙ্গে দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং মিডিয়া পার্টনার ক্যানভাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top