skip to Main Content
সাজগোজে ঈদের ছাড়

ঈদ-উল-ফিতরের আর বেশিদিন বাকি নেই। তাই ঈদের কেনাকাটার আমেজ এখন চারপাশে। অনেকেই নতুন জামা, জামার সঙ্গে মিলিয়ে জুতা আর আনুষঙ্গিক জিনিসপত্র কিনতে ব্যস্ত। কেউ কেউ তো চাঁদরাত আর ঈদের দিনের জন্য পছন্দের মেকআপ সামগ্রীও কিনছেন। আর কিনবেন নাই-বা কেন, ঈদ উদযাপনের একটি বড় অংশসেজেগুজে পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে হৈ-হুল্লোড় করা।

কিন্তু কেনাকাটার এত তাড়াহুড়োর মধ্যে আমরা প্রায়ই ত্বকের যত্ন নিতে ভুলে যাই। একটু ভুলের কারণে ত্বকে দেখা দিতে পারে নানা সমস্যা; হয়তো আপনার ঈদের আনন্দটাই মাটি হয়ে যেতে পারে! একটু ভেবে দেখুন তো, ঈদের দিন দারুণ একটি পোশাক আর ভারি সাজগোজের পরও ত্বকের জেল্লা যদি ঠিকঠাক ফুটে না ওঠে? আসলে স্বাস্থ্যকর ত্বকই রে ত্বকের প্রকৃত চমক ফিরিয়ে আনতে। ত্বক যখন সতেজ ও সুস্থ থাকবে, তখন বাকি সবকিছু এমনিতেই ভালো মানিয়ে যাবে ঈদের সাজে। তাই এই ঈদে সাজগোজ তার গ্রাহকদেরকে ফ্ল-লেস মেকআপ লুক পেতে বিশেষ করে ত্বকের যত্নের কথা মনে করিয়ে দিতে চায়। এই যত্ন নেওয়ার বিষয়টি যেন গ্রাহকদের জন্য আরও সহজ এবং সাশ্রয়ী হয়ে ওঠে, সেজন্য এই বিউটি প্ল্যাটফর্ম শুরু করেছে ঈদ-উল-ফিতর গিগা সেল। মেকআপ ও স্কিন কেয়ারপ্রেমীদের জন্য উৎসবমুখর ছাড় ও বিশেষ সব অফারে পরিপূর্ণ থাকবে এই গিগা সেল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ক্যাম্পেইনটিতে বিভিন্ন পণ্যের ক্যাটাগরি অনুযায়ী ৭০% পর্যন্ত ছাড় থাকছে। পণ্যের দাম কমানোর পাশাপাশি গ্রাহকেরা আরও পাবেন ফেস্টিভ বান্ডল, একটি কিনলে একটি ফ্রি এবং বিভিন্ন কম্বো অফার, যা শুধু ঈদ কেনাকাটাকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে।

সব ঈদ অফার দেখতে https://shop.shajgoj.com ওয়েবসাইট ভিজিট কিংবা সাজগোজের কোনো রিটেইল স্টোরে ঢুঁ মেরে আসতে পারেন। এই সেল চলবে ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সাজগোজ-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top