skip to Main Content

সাত বছর পর আবারও জমকালো আয়োজনে ফিরে এলো লাক্স সুপারস্টার ২০২৫। সম্প্রতি অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর বিদুষী বর্ণিতা বিজয়ীর মুকুট অর্জন করেন। গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো ছিল এই আয়োজনের অফিশিয়াল ডিভাইস পার্টনার।
ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেটি ছিল তারকাখচিত গ্ল্যামারাস এক আয়োজন। প্রতিযোগিতায় পাবনার নাজাহ নাওয়ার বিনতে নুরুল প্রথম রানার-আপ এবং চট্টগ্রামের আমিনা ইসলাম দ্বিতীয় রানার-আপ হন।
দেশের জনপ্রিয় এই ট্যালেন্ট প্ল্যাটফর্মের অংশীদার হিসেবে শীর্ষ পাঁচ প্রতিযোগীর আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং এই মঞ্চ পর্যন্ত পৌঁছানোর অনুপ্রেরণাদায়ী যাত্রাকে সম্মান জানাতে টেকনো তাদের হাতে উপহার হিসেবে পাঁচটি স্মার্টফোন তুলে দেয়। এবারের শীর্ষ পাঁচ প্রতিযোগী ছিলেন—বিদুষী বর্ণিতা, নাজাহ নাওয়ার বিনতে নুরুল, আমিনা ইসলাম, নুসরাত আফরিন ইয়ুমনা ও তিস্তা পাল।
লাক্স সুপারস্টার ২০২৫-এর সঙ্গে যুক্ত থেকে টেকনো আবারও বাংলাদেশের তরুণ প্রজন্ম, সৃজনশীলতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের সংযোগকে আরও সুদৃঢ় করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top