skip to Main Content

দেশের স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘গ্যালাক্সি এস২৬ আলট্রা’ ঘিরে প্রযুক্তিপ্রেমীদের ব্যাপক আগ্রহ প্রকাশ পেয়েছে। প্রি-অর্ডারের সব কটি ব্যাচ এরই মধ্যে শেষ হয়েছে, যা গত বছরের গ্যালাক্সি এস২৫ আলট্রার প্রি-অর্ডার বিক্রির তুলনায় প্রায় তিন গুণ বেশি। স্যামসাং জানিয়েছে, প্রি-অর্ডারের সব ডিভাইস ২০ এপ্রিলের মধ্যে সরবরাহ করা হবে।
বিশ্ববাজারে গত ২৫ ফেব্রুয়ারি সিরিজটি উন্মোচন শেষে দেশের গ্রাহকদের আগ্রহ বেড়েছে। ২ মার্চ দেশে প্রি-অর্ডার শুরুর সঙ্গে ক্রেতাদের জন্য মেমোরি আপগ্রেড এবং সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের বিশেষ অফার ব্যাপক সাড়া ফেলে। নির্ধারিত সময়ের আগে প্রি-অর্ডারের সব স্টক শেষ হয়। যারা প্রি-অর্ডারের সুযোগ পাননি, তারা এখন দেশের যেকোনো অনুমোদিত স্যামসাং বিক্রয়কেন্দ্র থেকে সরাসরি গ্যালাক্সি এস২৬ আলট্রা কিনতে পারবেন।
গ্যালাক্সি এস২৬ সিরিজে রয়েছে তিনটি মডেল‘গ্যালাক্সি এস২৬’, ‘এস২৬ প্লাস’ ও ‘এস২৬ আলট্রা’। উন্নত পারফরম্যান্স, আকর্ষণীয় নকশা এবং আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারের সমন্বয়ে তৈরি এই সিরিজের প্রতিটি ডিভাইস ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে। তবে শক্তিশালী হার্ডওয়্যার এবং উন্নত নকশার কারণে ‘এস২৬ আলট্রা’মডেল বেশি আলোচনায় রয়েছে।
বর্তমানে দেশের বাজারে গ্যালাক্সি এস২৬ আলট্রা দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ১২/৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ২ লাখ ২৮ হাজার ৯৯৯ টাকা, যা কোবাল্ট ভায়োলেট, কালো ও আকাশি রঙে পাওয়া যাচ্ছে। ১২/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা, যা মিলছে কোবাল্ট ভায়োলেট ও কালো রঙে।
রূপান্তরমূলক ধারণা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিকস বিশ্বব্যাপী অনুপ্রেরণামূলক এবং অগ্রগতির কাজ করছে। টিভি, স্মার্টফোন, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স ইত্যাদি সল্যুশনের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছে। এ-সংক্রান্ত বিস্তারিত খবরের জন্য স্যামসাং নিউজরুম (news.samsung.com) ভিজিট করতে পারেন।
বিস্তারিত জানতে ভিজিট করা যাবে www.samsung.com/bd ওয়েবসাইটে।
ফেসবুক (স্থানীয়): www.facebook.com/SamsungBangladesh

ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top