skip to Main Content

বাংলাদেশি ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স বৈশাখে নিয়ে এসেছে বিশেষ আয়োজন। সেখানে ট্র্যাডিশনাল রিকশা পেইন্টিংয়ের ইলিউশন থেকে এবং বিভিন্ন ফোক মোটিফ নিয়ে নতুন আঙ্গিকে গ্রুপ প্রোডাক্ট তৈরি করা হয়েছে, যা ক্রেতাদের আকৃষ্ট করেছে। প্রতিবারের মতো এবারও লাল-সাদা প্রাধান্য পেয়েছে।

এ ছাড়া হালকা সবুজ, হলুদ, কমলাসহ বিভিন্ন রঙের ব্যবহার রয়েছে এবারের আয়োজনে। গ্রীষ্মের এই দিনব্যাপী অনুষ্ঠান উদ্‌যাপনে কটন ও ভয়েল কাপড়ে বেশির ভাগ পোশাক তৈরি হয়েছে। কটন ও ভয়েল ছাড়া অ্যান্ডি কটন, সিল্ক ও লিনেন ব্যবহৃত হয়েছে এবারের আয়োজনে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি, নকশিকাঁথা, এশিয়ান ফ্লাওয়ারসহ বিভিন্ন ধরনের জ্যামিতিক ও ফ্লোরাল মোটিফে পোশাক ডিজাইন করা হয়েছে।
সব বয়সী মানুষের জন্য এবারের আয়োজন থাকছে। মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া; ছেলেদের জন্য পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট এবং শিশুদের জন্য পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট, সালোয়ার-কামিজ, শাড়ি ও ফ্রক। পোশাকগুলো অঞ্জন’স-এর সব শাখায় এবং অনলাইনে পাওয়া যাচ্ছে।
I ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top