বাংলা নববর্ষ সামনে রেখে দেশের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ এনেছে বৈশাখ ১৪৩৩ কালেকশন। লেবেলটির প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস এই আয়োজন সম্পর্কে এক বিজ্ঞপ্তিতে বলেন, আধুনিক বাঙালি বৈশাখের চিরায়ত সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল। পাশাপাশি আন্তর্জাতিক ফ্যাশন, ট্রেন্ড ও আবহাওয়া নিয়েও সচেতন। এই ফিউশন চলছে অনেক বছর ধরে। চিরায়ত লাল-সাদার পাশাপাশি এই ইতিবাচক পরিবর্তনের সবটুকু দেখা যাবে লা রিভের নতুন কালেকশনে। আধুনিক দৈনন্দিন জীবনে মানুষ যেভাবে উৎসবকে নিজের মতো উদ্যাপন করছে—কখনো ট্র্যাডিশনাল, কখনো ফিউশন, সেই ভাবনাই আমাদের নতুন বৈশাখ কালেকশনে তুলে ধরার চেষ্টা করেছি।
কালেকশনে ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় আনা হয়েছে, যাতে প্রত্যেকে নিজের মতো বৈশাখ উপভোগ করতে পারেন। আমরা বিশ্বাস করি, আমাদের ক্রেতারা এই নতুন আরামদায়ক ফিউশন ও স্টাইল পছন্দ করবেন। বৈশাখের সময় সাধারণত আবহাওয়া থাকে উষ্ণ ও আর্দ্র। তাই এই কালেকশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আরামদায়ক ও ব্রিদেবল ফ্যাব্রিকের ওপর। কটন, ভিসকস, সফট জর্জেট, জার্সি এবং বিভিন্ন ধরনের ব্লেন্ডেড ফ্যাব্রিক ব্যবহার করা হয়েছে, যাতে গরমে স্বস্তি বজায় থাকে। পাশাপাশি গ্ল্যামার ও কমফোর্টের পারফেক্ট ব্যালান্স আনতে প্রিমিয়াম ব্যাম্বো জ্যাকার্ডসহ আরও নানা ধরনের লাইটওয়েট ফ্যাব্রিক যুক্ত করা হয়েছে। এই ফ্যাব্রিকগুলো ঘাম শোষণ করে, সহজে বাতাস চলাচল করতে দেয় এবং সারা দিন ফ্রেশ ফিল দেয়, যা বৈশাখের দিনে উপযোগী।
রঙের ক্ষেত্রে ঐতিহ্যবাহী লাল-সাদার পাশাপাশি এই কালেকশনে যুক্ত হয়েছে নতুন ফিউশন। স্যুথিং ও সফট টোনের সঙ্গে বোল্ড ও ভাইব্রেন্ট কালারের সুন্দর সমন্বয় দেখা যাবে। ব্রাইট ইয়েলো, গোল্ডেন, সানি অরেঞ্জ, পিঙ্ক, ব্ল্যাক, ব্লু, গ্রে ও গ্রিন—এমন নানা রঙের ব্যবহারে তৈরি হয়েছে বৈচিত্র্যময় কালার প্যালেট। একাধিক রঙের মিশ্রণ এবং মাল্টিকালার প্রিন্টের মাধ্যমে পোশাকে আনা হয়েছে প্রাণবন্ত বৈশাখী আমেজ।
এই সিজনের জন্য লা রিভ নিয়ে এসেছে ৫টি ইউনিক প্রিন্ট স্টোরি। ফ্লাওয়ার ফ্রোলিকে দেখা যাবে রেট্রো চার্মে অনুপ্রাণিত উজ্জ্বল ফ্লোরাল ডিজাইন, যা বৈশাখের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে। রুডিমেন্টারি জয় প্রিন্ট স্টোরিতে রয়েছে ড্রামাটিক ও খেলাধুলাপূর্ণ অনুভূতি, যেখানে শিশুসুলভ আনন্দ এবং বৈশাখের মোটিফগুলো ফুটে উঠেছে। আলপনার ঐতিহ্যকে আধুনিকভাবে উপস্থাপন করা হয়েছে আলপনা থিমে, যা বাঙালির সংস্কৃতির এক অনন্য প্রতিফলন। বিউটিফুল বানালিটিতে উঠে এসেছে আমাদের প্রতিদিনের সহজ-সরল জীবনের সৌন্দর্য, যা কমফোর্ট ও স্টাইলকে একসঙ্গে ধারণ করে। আর আউট অব অফিস প্রিন্ট স্টোরিতে ফাংশনাল ডিটেইলসের মাধ্যমে আনা হয়েছে আধুনিক ও রিল্যাক্সড লুক, যা ক্যাজুয়াল আউটিংয়ের জন্য পারফেক্ট।
লা রিভ বৈশাখ ১৪৩৩ কালেকশন এখন পাওয়া যাচ্ছে লা রিভের সব স্টোর এবং অনলাইনে। বিস্তারিত জানতে ভিজিট করুন লা রিভের অফিশিয়াল ওয়েবসাইট (www.lerevecraze.com) ও ফেসবুক পেজ (www.facebook.com/lerevecraze)।
ক্যানভাস অনলাইন
