skip to Main Content

নতুন বাংলা সনের চিরায়ত রঙে নতুনকে রাঙিয়ে দিতে আসছে আর্কা বৈশাখ। চৈত্রসংক্রান্তি আর বৈশাখের প্রথম দিন চলবে এই উৎসব। চারটি ভিন্ন জোনে উৎসবটি সাজানো হবে। কালেকটিভ মঞ্চ এই উৎসবের প্রাণকেন্দ্র। সেখানে দিনভর চলবে লাইভ পারফরম্যান্স। গান, নাচ, ইলেকট্রনিক সাউন্ডস্কেপ। যেন এক বহুমাত্রিক সাংস্কৃতিক মঞ্চ।

খাবারপ্রেমীদের জন্য আছে ভোজনালয়। চেনাজানা ফুড কোর্ট, কিন্তু রয়েছে ভিন্নতা। বৈশাখের স্বাদকে নতুনভাবে উপস্থাপন করার সচেতন প্রয়াস। ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে আধুনিকতার মিশেল। পরিবেশনায় নান্দনিকতা। সব মিলিয়ে কিউরেটেড ফুড এক্সপেরিয়েন্স। কালেকটিভ মেলাতে স্থান পাবে কারুশিল্প আর কালচারাল রিটেইল। শুধু কেনাকাটা আর লেনদেনেই শেষ হবে না, গল্পের অংশ হয়ে থাকবে।

উৎসবের চিরচেনা মেলার আমেজ নিয়ে আসবে খেলাঘর। নাগরদোলা ফিরিয়ে আনবে শৈশবের স্মৃতি। সব মিলিয়ে, আর্কা বৈশাখ এক নতুন ধরনের উদ্‌যাপন। যেখানে দর্শক শুধু দর্শক নন, আয়োজকদের একজন। আর্কা বৈশাখের সঙ্গে মিডিয়া পার্টনার ক্যানভাস ম্যাগাজিন।
I ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top