skip to Main Content

বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল দিনব্যাপী ‘রঙিলা বৈশাখ’ উদ্‌যাপনের আয়োজন করা হয়েছে রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে। আয়োজনে অতিথিদের জন্য থাকবে ঐতিহ্যবাহী বাংলা খাবার, বিনোদনমূলক কার্যক্রম এবং উৎসবমুখর পরিবেশ।

পুলসাইড ও উৎসব হলে এই অনুষ্ঠানে পান্তা-ইলিশ, ভর্তা, চটপটি, ফুচকা, পিঠা, কটন ক্যান্ডি ও বিভিন্ন ডেজার্ট পরিবেশিত হবে। পাশাপাশি থাকবে ভাগ্য গণনা, বায়োস্কোপ, মেহেদি আর্ট, ফেস পেইন্টিং, জাম্পিং ক্যাসল, ম্যাজিক শো, বানর খেলা, ফটো বুথসহ নানা আকর্ষণীয় কার্যক্রম।

অনুষ্ঠানের প্রবেশমূল্য জনপ্রতি ১ হাজার ৮০০ টাকা। সঙ্গে থাকছে খাবার বা স্ন্যাকস প্ল্যাটার। এ ছাড়া হোটেলের ওয়াটার গার্ডেন ব্রাসারিতে বিশেষ ‘বৈশাখী ভোজ’ ব্রাঞ্চ ও ডিনার বুফের আয়োজন রয়েছে। বুফে ব্রাঞ্চ জনপ্রতি ৬ হাজার ৮০০ এবং ডিনার ৮ হাজার ৪৫০ টাকা। নির্দিষ্ট ব্যাংক কার্ডে ‘৪ জন খাবেন, ১ জনের মূল্য’ অফারও থাকবে।
এ উপলক্ষে ‘ডাইন অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের আওতায় অতিথিদের জন্য রয়েছে এয়ার অ্যাস্ট্রার সৌজন্যে কাপল এয়ার টিকিট এবং মুন্নু সিরামিকসের গিফট হ্যাম্পার জয়ের সুযোগ।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই আয়োজনের মাধ্যমে অতিথিরা পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্‌যাপনের সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top