skip to Main Content

রাজধানীর অন্যতম অভিজাত হোটেল ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নতুন দুটি ওয়েলনেস উদ্যোগ চালু করেছে—পেশাদার সাঁতার প্রশিক্ষণ কোর্স এবং বিশেষায়িত ফিজিওথেরাপি সেবা।

হোটেলটির রুফটপে তাপমাত্রা নিয়ন্ত্রিত সুইমিং পুলে পরিচালিত হচ্ছে এই সাঁতার কোর্স। শিশু থেকে প্রাপ্তবয়স্ক, সব বয়স ও দক্ষতার মানুষের জন্য উপযোগী এই কোর্সে প্রশিক্ষণ দিচ্ছেন অভিজ্ঞ ইন্সট্রাক্টররা। নিরাপত্তা, সঠিক কৌশল ও আত্মবিশ্বাস বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ১৪টি সেশনের এই কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার টাকা, সঙ্গে রয়েছে ৩ দিনের ফ্রি ট্রায়াল। সীমিত সময়ের জন্য প্রিমিয়ার ক্লাব সদস্যরা পাচ্ছেন ৩০ শতাংশ এবং সাধারণ অতিথিরা ২৫ শতাংশ পর্যন্ত ছাড়।
একইসঙ্গে হোটেলের ডিআর ফিটনেস হেলথ ক্লাবে চালু হয়েছে আধুনিক ফিজিওথেরাপি সেবা। এই সেবায় ইনজুরি থেকে পুনরুদ্ধার, ব্যথা উপশম, সঠিক শারীরিক ভঙ্গি সংশোধন এবং শরীরের ভারসাম্য ফিরিয়ে আনতে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা প্রদান করা হচ্ছে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, সাঁতার ও ফিজিওথেরাপি- দুই সেবাই অতিথি, প্রিমিয়ার ক্লাব সদস্য এবং সাধারণ আগ্রহীদের জন্য উন্মুক্ত। এতে রয়েছে নমনীয় সময়সূচি, প্রারম্ভিক অফার এবং প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড প্যাকেজ।
বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৭১৩৩৩২৫৪০ অথবা ঢাকা রিজেন্সির অফিসিয়াল ফেসবুক পেজ।

I ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top