skip to Main Content

বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) মার্কেটের বিভিন্ন ডিজাইনের বাইকগুলো এত দিন মূলত নিত্যদিনের যাতায়াতের বাহন হিসেবে পরিচিত ছিল। এই পরিবেশবান্ধব যাতায়াতের ধারণায় এবার গতির থ্রিল আর রেসিং রোমাঞ্চ যোগ করতে এসেছে নতুন এক চমক। প্রথমবারের মতো বাংলাদেশে যাত্রা শুরু করেছে ইউরোপের শীর্ষস্থানীয় ইভি ব্র্যান্ড ‘ভি মটো’। বাইকপ্রেমীদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে দেশের বাজারে ভি মটোর অসাধারণ সব ইলেকট্রিক বাইকের লাইনআপ এনেছে সিমবা মোটরস।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ২৩ এপ্রিল শুরু হওয়া তিন দিনব্যাপী ১৯তম ঢাকা মোটর শো ২০২৬ অনুষ্ঠানের প্রথম দিনের এক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ভি মটো। ভি মটোর নজরকাড়া অ্যারোডাইনামিক ডিজাইনের সঙ্গে যুক্ত বিশ্বখ্যাত রেসিং ব্র্যান্ড ডুকাটির এক্সক্লুসিভ ছোঁয়া। ব্যাটারির স্থায়িত্ব এবং এক্সট্রিম পারফরম্যান্সের জন্য এই বাইকের ঝুলিতে রয়েছে মর্যাদাপূর্ণ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস!
যারা হাই এন্ড পারফরম্যান্স এবং স্পোর্টি লুক পছন্দ করেন, তাদের জন্য লাইনআপের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ফ্ল্যাগশিপ ‘স্ট্যাশ’। অবিশ্বাস্য ১৪.৪ কিলোওয়াট ম্যাক্স পাওয়ার এবং ঘণ্টায় ১২৫ কিলোমিটার সর্বোচ্চ গতির এই পাওয়ারহাউস বাইক এক চার্জেই পাড়ি দেবে ১৮০ কিলোমিটার পথ।

‘টিএস স্ট্রিট হান্টার’ বাইকটির দাম ৩ লাখ ২৫ হাজার টাকা হলেও মেলা উপলক্ষে ৮ হাজার টাকা ক্যাশব্যাকের পর এর বিশেষ দাম দাঁড়াচ্ছে ৩ লাখ ১৭ হাজার টাকা। ক্ল্যাসিক ক্যাফেরেসার ডিজাইন পছন্দকারীদের জন্য পারফেক্ট চয়েজ ‘টিসি ওয়ান্ডারার’-এর দাম ৩ লাখ ২০ হাজার টাকা, যা মেলার বিশেষ ৮ হাজার টাকা ছাড়ে পাওয়া যাবে ৩ লাখ ১২ হাজার টাকায়।
স্পোর্টি লুকের ‘টিএসএক্স’ এবং ক্ল্যাসিক ডিজাইনের ‘টিসি’ উভয় মডেলেই থাকছে ৩.৫ কিলোওয়াট ম্যাক্স পাওয়ার এবং ১৩০ নিউটন-মিটার টর্ক, যা ডুয়েল ব্যাটারিতে ১১০ কিলোমিটার রেঞ্জ এবং ৭২ কি.মি./ঘণ্টা টপ স্পিড নিশ্চিত করবে। টিএসএক্স-এর দাম ২ লাখ ৩৫ হাজার টাকা, যা মেলায় ৮ হাজার টাকা ক্যাশব্যাক অফারে মিলবে ২ লাখ ২৭ হাজার টাকায়। অন্যদিকে, টিসি বাইকটির রেগুলার মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা হলেও মেলার বিশেষ ছাড়ে এর দাম ২ লাখ ১৭ হাজার টাকা।
শহরের জট পেরিয়ে আরও স্মার্ট যাতায়াতের জন্য প্রিমিয়াম সিরিজের স্পিডি ই-স্কুটার ‘সিটি’-এর দাম ৩ লাখ ১০ হাজার টাকা, ৮ হাজার টাকা ক্যাশব্যাকের পর মেলায় এটি পাওয়া যাবে ৩ লাখ ২ হাজার টাকায়। আর কিউট ও কম্প্যাক্ট ডিজাইনের ‘সিইউ’ মডেলে থাকছে ২.৩ কিলোওয়াট ম্যাক্স পাওয়ার, যা ৫৫ কি.মি./ঘণ্টা গতিতে ৭৫ কিলোমিটার রেঞ্জ দেবে। এর দাম ১ লাখ ৬৫ হাজার টাকা হলেও মেলা উপলক্ষে ৬ হাজার টাকা ছাড়ে বিশেষ মূল্য দাঁড়াচ্ছে ১ লাখ ৫৯ হাজার টাকা।
দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও সাশ্রয়ী করতে ভি মটো এনেছে ডুয়েল ডিস্ক ব্রেকের অত্যাধুনিক ই-ম্যাক্স সিরিজ।
সিমবা মোটরসের চেয়ারম্যান সোহেল বিন আজাদ বলেন, ঢাকা মোটর শোতে ভি মটোর স্টলে বাইকপ্রিয়দের জন্য অপেক্ষা করছে দারুণ সব সারপ্রাইজ! ভি মটোর প্যাভিলিয়নে আগত দর্শনার্থীদের জন্য থাকছে বাইকগুলো ‘টেস্ট রাইড’ দেওয়ার সুযোগ। এ ছাড়া বাইক এনথুজিয়াস্টদের জন্য ভি মটোর স্টলে থাকছে আরও অনেক এক্সাইটিং সেগমেন্ট।

I ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top