বাংলাদেশে জিএসি মোটরসের আনুষ্ঠানিক পরিবেশক ডি এইচ এস মোটরস লিমিটেড ১৯তম ঢাকা মোটর শোতে আনুষ্ঠানিকভাবে তাদের ইলেকট্রিক গাড়ির ব্র্যান্ড আয়ন (AION) উন্মোচন করেছে। আয়ন থাইল্যান্ড ও চীনের ইলেকট্রিক ভেহিকল (ইভি) বাজারে বিক্রির দিক থেকে নিয়মিতভাবে শীর্ষ তৃতীয় স্থানে থাকে এবং টানা তিন বছর চীনের ‘ভেহিকল কোয়ালিটি’ র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকার করেছে।

এই প্রদর্শনীতে নতুন ইভি মডেল আয়ন ওয়াই (AION Y) এবং আয়ন ভি (AION V) প্রদর্শন করা হয়। এই বিলাসবহুল মডেলগুলো তাদের ফিচার সমৃদ্ধ ও প্রশস্ত, অভিজাত আরাম এবং চমৎকার রেঞ্জের জন্য পরিচিত। আয়ন ওয়াই একবার চার্জে ৪৩০ কিলোমিটার এবং আয়ন ভি একবার চার্জে ৪৮৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। মোটর শো চলাকালীন উভয় মডেলের জন্য একটি বিশেষ প্রারম্ভিক অফার চালু ছিল। আয়ন ওয়াই বর্তমানে ৫০ লাখ টাকায় এবং আয়ন ভি ৬২ লাখ টাকায় পাওয়া যাচ্ছে।
এই তিনটি মডেলের জন্য মোটর শো চলাকালীন বিশেষ অফারের মূল্যও চালু রয়েছে, যেখানে ইমজুম (EMZOOM) ৪০ লাখ, ইমকো ৪৫ লাখ টাকায় এবং ই নাইন (E9) পাওয়া যাচ্ছে ১ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকায়।
I ক্যানভাস অনলাইন
