বিশ্বখ্যাত রান্নার প্রতিযোগিতা ‘মাস্টারশেফ গ্লোবাল গান্টলেট’-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন বাংলাদেশি-আমেরিকান কনটেন্ট ক্রিয়েটর শম্পা কবির । নিউইয়র্কের ব্রুকলিনে বসবাসকারী শম্পা তার কমিউনিটি থেকে প্রথম বাংলাদেশি-আমেরিকান নারী হিসেবে এই প্রতিযোগিতার সম্মানজনক ‘অ্যাপ্রন’ জিতে নিয়ে ‘টিম এশিয়া প্যাসিফিক’-এ জায়গা করে নিয়েছেন।
প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ একটি পর্বে তিনি বাঙালির ঐতিহ্যবাহী স্বাদকে আধুনিক উপস্থাপনায় তুলে ধরেন। সুগন্ধি চাল ও ডালের সঙ্গে পরিবেশন করা তার ‘হ্যালিবাট ভুনা’ আন্তর্জাতিক বিচারকদের মুগ্ধ করে।
I ক্যানভাস অনলাইন
