skip to Main Content
চেরির ‘#ডেলিভারিংলাভস’

বাংলাদেশে চেরি গাড়ির একমাত্র ডিস্ট্রিবিউটর এশিয়ান মোটরস্পেক্স লিমিটেড সম্প্রতি চেরি শোরুমে ‘#ডেলিভারিংলাভস’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ভালোবাসা দিবস উদযাপন করেছে। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল গ্রাহকদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি চেরি ব্র্যান্ডের উদ্ভাবন এবং গ্রাহক সেবার প্রতি প্রতিশ্রুতি তুলে ধরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান। মূল বক্তব্যে তিনি বলেন, ‘আমরা শুধু গাড়ি বিক্রি করতে চাই না; আপনাদের জীবনের বিশেষ মুহূর্তগুলোর অংশ হতে চাই।’ তার এই বক্তব্য চেরি ব্র্যান্ডের লক্ষ্য; অর্থাৎ কেবল যানবাহন বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশেষ দিনগুলোতে গ্রাহকদের জন্য অর্থবহ অভিজ্ঞতা ও আবেগীয় মূল্য তৈরির বিষয়টিকেই ফুটিয়ে তোলে।

অনুষ্ঠানে উৎসবের আমেজ যোগ করতে উপস্থিত ছিলেন জনপ্রিয় ডিজিটাল ইনফ্লুয়েন্সার ইফতেখার রাফসান, রাকিন আবসার এবং শৌমিক। তারা অতিথি ও গ্রাহকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন এবং চেরি ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা তুলে ধরেন।

ভালোবাসা দিবসের থিমে সাজানো চেরি শোরুমে দর্শনার্থীদের জন্য ছিল এক উষ্ণ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ। অতিথিরা চেরি গাড়ির আধুনিক প্রযুক্তি ও প্রিমিয়াম ফিচারগুলো পরখ করে দেখেন এবং বিভিন্ন ইন্টারেক্টিভ কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ ছাড়াও একটি সুসজ্জিত চেরি টিগো ৮ প্রো গাড়ি ঢাকার বিভিন্ন এলাকা যেমন বনানী, গুলশান, তেজগাঁও এবং ধানমন্ডির রাস্তায় প্রদর্শিত হবে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: এশিয়ান মোটরস্পেক্স লিমিটেড-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top