skip to Main Content
হোটেল সারিনায় প্রি-রমজান ইফতার ও ডিনার ফুড টেস্টিং

পবিত্র রমজান মাসকে সামনে রেখে হোটেল সারিনা ঢাকা ৮ ফেব্রুয়ারি ২০২৬, সামারফিল্ডস রেস্টুরেন্টে একটি বিশেষ প্রি-রমজান ইফতার ও ডিনার ফুড টেস্টিং আয়োজন করে। এর মাধ্যমে অতিথিদের রমজানের খাবারের একটি আগাম অভিজ্ঞতা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে হোটেল সারিনার ইফতার ও ডিনারের বিশেষ মেনু উপস্থাপন করা হয়। ঐতিহ্যবাহী ইফতার আইটেম থেকে শুরু করে বিভিন্ন স্বাদের ডিনার খাবার অতিথিদের সামনে পরিবেশন করা হয়। পুরো মেনু এমনভাবে তৈরি করা হয়েছে যেন রমজানের সময় সবাই আরামদায়ক ও পরিপূর্ণ ডাইনিং অভিজ্ঞতা পান।

এই ফুড টেস্টিং আয়োজনের মূল উদ্দেশ্য ছিল অতিথিদের খাবারের স্বাদ ও মান সম্পর্কে আগেই ধারণা দেওয়া, যাতে রমজানজুড়ে ইফতার ও ডিনার নিয়ে কোনো দ্বিধা না থাকে। আগাম রিভিউ ও অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে পরিবার, বন্ধু ও করপোরেট অতিথিরা নিশ্চিন্তে সামারফিল্ডস রেস্টুরেন্ট বেছে নিতে পারবেন।

রমজানে হোটেল সারিনা ঢাকা নিয়ে এসেছে একটি বড় মাল্টি-কুজিন বুফে, যেখানে থাকছে ১৫০টিরও বেশি খাবার। বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, শ্রীলঙ্কান, আরব্য ও তুর্কি খাবারের পাশাপাশি থাকবে একটি কন্টিনেন্টাল কর্নার। ডেজার্ট সেকশনে থাকবে নানা ধরনের মিষ্টান্ন এবং বিশেষ আকর্ষণ হিসেবে গরম গরম জিলাপি কর্নার।

রমজান ডাইনিং মূল্য ও অফার

ইফতার পরবর্তী ডিনার– সামারফিল্ডস: জনপ্রতি ৭,৫০০ টাকায়। ক্যাশ ও কার্ডে B1G1 এবং নির্বাচিত ব্যাংক কার্ডে B1G2 ও B1G3।

লবি ইফতার বাজার: ডাইন-ইন ও টেকঅ্যাওয়ের জন্য নানা ধরনের ইফতার আইটেম। ইফতার সার্ভিং বক্স (টেকঅ্যাওয়ে/করপোরেট অর্ডার): সিলভার (১ জন) ২,৯৯৯ টাকা, গোল্ড (২ জন) ৪,৯৯৯ টাকা এবং প্লাটিনাম (৪ জন) ৮,৯৯৯ টাকা।

সেহরি– সামারফিল্ডস (শুক্রবার ও শনিবার): জনপ্রতি ৫,৫০০ টাকা; ক্যাশ ও কার্ডে B1G1 এবং নির্বাচিত ব্যাংক কার্ডে B1G2।

এই আয়োজনের মাধ্যমে হোটেল সারিনা ঢাকা অতিথিদের জন্য সুস্বাদু খাবার, বৈচিত্র্যময় মেনু এবং মনোরম রমজান অভিজ্ঞতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য +৮৮০ ১৩২৯ ৬৮৪৫৪২ নম্বরে টেলিফোন; info@sarinahotel.com ঠিকানায় ই-মেইল এবং www.sarinahotel.com ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: হোটেল সারিনা ঢাকা’র সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top