ভোজনরসিকদের চাহিদা মেটাতে লা ডেলিশিয়া বনানীতে নিয়ে এসেছে তাদের ব্র্যান্ড নিউ আউটলেট। ফুড চেইনটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস, মার্কেটিং ও সেলস বিভাগের প্রতিনিধিরা, আমন্ত্রিত অতিথি, লয়্যাল গ্রাহক এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে মন্নুজান নার্গিস বলেন, বনানী এলাকায় দীর্ঘদিন ধরে গ্রাহকদের পক্ষ থেকে একটি আউটলেটের দাবি ছিল। সেই চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন এই আউটলেট চালু হয়েছে। এর মাধ্যমে স্থানীয় গ্রাহকদের সঙ্গে ব্র্যান্ডটির সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। নতুন আউটলেটে পাওয়া যাচ্ছে লা ডেলিশিয়ার সিগনেচার পণ্যসমূহ ক্ল্যাসিক ও কাস্টমাইজড কেক, বিভিন্ন ধরনের ফ্রেশ পেস্ট্রি, হ্যান্ডক্রাফটেড ডোনাট, আর্টিসান কুকিজ, প্রিমিয়াম ডেজার্ট এবং ভিন্নধর্মী স্যাভরি আইটেম।

উদ্বোধন উপলক্ষে ২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আউটলেটটিতে থাকছে ১০ শতাংশ সেভিংস অফার। গ্রাহকেরা সরাসরি আউটলেট থেকে কেনাকাটার পাশাপাশি অনলাইনেও অর্ডার করতে পারবেন। বর্তমানে লা ডেলিশিয়া রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক আউটলেট পরিচালনা করছে। নতুন এই সংযোজনের মাধ্যমে বনানী এলাকাতেও তাদের কার্যক্রম সম্প্রসারিত হলো।
I ক্যানভাস অনলাইন
