আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের আয়োজনে ‘ফ্যাশন ফিয়েস্তা ২০২৬’ দিনব্যাপী এক বর্ণাঢ্য ও সৃজনশীল অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। ফ্যাশন শো এবং একাডেমিক এক্সিবিশনের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও কারিগরি দক্ষতা তুলে ধরার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে প্রশংসিত হয়েছে।

প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়। উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক তানজিল হাসনাইন মঈন রনিত। একাডেমিক প্রদর্শনীতে ফল ২০২৫ এবং স্প্রিং ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীরা তাদের পাঠ্যক্রমভিত্তিক সৃজনশীল কাজ উপস্থাপন করেন। পেন, পেনসিল, কালার, ম্যানুয়াল, ডিজিটাল ইলাস্ট্রেশনসহ বিভিন্ন মাধ্যমে নির্মিত এসব কাজ দর্শনার্থীদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের নান্দনিক ভাবনা, ডিজাইন সেন্স এবং কারিগরি দক্ষতার সমন্বয় প্রদর্শনীকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ খেতাবধারী, মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সরকার হীরেন্দ্র চন্দ্র, কুমুদিনী ওয়েলফেয়ারের শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা আবু আলম মোহাম্মদ শহীদ খান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানজিল হাসনাইন মঈন রনিত।
I ক্যানভাস অনলাইন
