skip to Main Content

 

নিত্যদিনের জীবনে প্রযুক্তির উপস্থিতি এখন অনিবার্য। স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া আর অনলাইন যোগাযোগের ভিড়ে আমাদের দিন শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রিনেই আটকে থাকে। তবে এই নির্ভরতার মাঝেই ধীরে ধীরে বাড়ছে এক নতুন সচেতনতা—ডিজিটাল ডিটক্স বা অনলাইন থেকে বিরতি নেওয়া।

ডিজিটাল ডিটক্স বলতে বোঝায় নির্দিষ্ট সময়ের জন্য প্রযুক্তি ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে দূরে থাকা। অফলাইন জীবন উপভোগ করা। অনেকে এখন নিজের মানসিক স্বস্তি ও মনোযোগ ধরে রাখতে দিনের কিছু সময় স্ক্রিনবিহীন রাখার চেষ্টা করছেন। কেউ ঘুমানোর আগে ফোন এড়িয়ে চলছেন, আবার কেউ ছুটির দিনে সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ বিরতি নিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত স্ক্রিন টাইম মানসিক চাপ, ঘুমের সমস্যা এবং মনোযোগের ঘাটতি তৈরি করতে পারে। এর বিপরীতে, কিছু সময়ের জন্য ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকা মনকে শান্ত করে, আর সৃজনশীলতা বাড়ায়।

তাই অফলাইনের জীবন এখন শুধু একটি ট্রেন্ড নয়, বরং জীবনযাত্রার প্রয়োজনীয় অংশ হয়ে উঠছে।

 

ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top