বাংলাদেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন এক আবহাওয়াগত পরিস্থিতি নিয়ে সতর্ক করছেন আবহাওয়াবিদেরা। ‘ঝুমুল’ নামের একটি শক্তিশালী বৃষ্টিবলয় রোববার থেকে দেশের আকাশে প্রভাব ফেলা শুরু করেছে। আবহাওয়াবিদদের তথ্যমতে, উত্তর-পূর্ব দিক থেকে এগিয়ে আসা এই বৃষ্টিবলয় ধীরে ধীরে দেশের প্রায় ৯০ শতাংশ এলাকায় ছড়িয়ে পড়তে পারে এবং ৭ মে পর্যন্ত স্থায়ী হতে পারে।

এ সময় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও কালবৈশাখী হতে পারে। এই পরিস্থিতিতে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে—এমন আশায় সাধারণ মানুষ। তবে অতিবৃষ্টির কারণে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা বা বন্যার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা।
আবহাওয়াবিদদের মতে, ‘ঝুমুল’ সরাসরি কোনো ঘূর্ণিঝড় নয়, বরং একটি বিস্তৃত বৃষ্টিপ্রবাহ, যা মৌসুমি বায়ুর পরিবর্তনের অংশ হিসেবে দেখা হচ্ছে। ফলে এটি স্বস্তি কিংবা দুর্ভোগ—দুটিই নিয়ে আসতে পারে।
I ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট
