বছরখানেক আগে ‘ব্যবসার পরিস্থিতি’ গান করে রাতারাতি ভাইরাল হন র্যাপার আলী হাসান। এরপর একে একে র্যাপ সংগীত দিয়ে দর্শক-শ্রোতার মন কেড়েছেন এই শিল্পী। এরই মধ্যে নতুন আরও একটি ব্র্যান্ডের হয়ে গান করতে যাচ্ছেন এই শিল্পী।

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের আসন্ন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০আই বাজারে উন্মোচন করতে যাচ্ছে। সেই উদ্দীপনা বাড়ানোর অংশ হিসেবে ব্র্যান্ডটি র্যাপার আলী হাসানের সঙ্গে নতুন গান তৈরি করেছে; যা প্রকাশিত হবে ৭ মে।

‘অল ডে এনার্জি, ওরি-ফ্রি ব্যাটারি লাইফ’ প্রতিশ্রুতি নিয়ে রিয়েলমি সি১০০আই শিগগির বাংলাদেশে উন্মোচিত হচ্ছে। স্মার্টফোনটিতে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বারবার চার্জ দেওয়ার প্রয়োজন নেই। ডিভাইসটি ২১ ঘণ্টা পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং এবং ৯৬ দশমিক ৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক দিতে সক্ষম।
I ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট
