skip to Main Content

বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফ্যাশন ব্র্যান্ড জুরহেম তাদের ফ্ল্যাগশিপ স্টোরটি সাময়িকভাবে গুলশানে সরিয়ে নিয়েছে। গুলশান সেন্টার পয়েন্টের দ্বিতীয় তলায় একটি পপ-আপ স্পেসে এখন থেকে গ্রাহকেরা ঈদ কালেকশনসহ সব পণ্য পাবেন।

সম্প্রতি এক বিবৃতিতে জুরহেম টিম জানিয়েছে, আগুনের ঘটনার পর থেকে তাদের জন্য সময়টা খুব কঠিন ছিল। তবে গ্রাহকদের ভালোবাসা ও সমর্থন তাদের মনোবল ধরে রাখতে সাহায্য করেছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এটি খোলা থাকছে।

জুরহেম টিম আশা করছে, এটি সাময়িক ঠিকানা হলেও গ্রাহকেরা সেখানে একই পরিবেশ এবং পণ্যের গুণমান পাবেন। তারা সব গ্রাহককে নতুন এই পপ-আপ শপ ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

I ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top