skip to Main Content

পর্দা উঠেছে মেট গালার। বছরের সবচেয়ে প্রতীক্ষিত ফ্যাশন ইভেন্ট। ৪ মে নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে উপস্থিত হয়েছিলেন নানা দেশের তারকারা। মেটের থিম, মানে আবহের সঙ্গে মিলিয়ে, চোখধাঁধানো সাজপোশাকে। এবার মেটের থিম ছিল কস্টিউম আর্ট।

অর্থাৎ, দেহাবয়ব হয়ে উঠেছিল ছবি আঁকার ক্যানভাস। পরিকল্পনায় ছিল চিত্রকলার মতো সাজপোশাক। প্রতিবারই মেট গালার থিম খুঁজে বের করেন মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত কিউরেটর অ্যান্ড্রু বোল্টন।

তার প্রস্তাবিত থিম জাদুঘরের পরিচালকেরা অনুমোদনের পর সেটি চূড়ান্ত করেন ভোগ ম্যাগাজিনের গ্লোবাল এডিটরিয়াল ডিরেক্টর অ্যানা উইন্টুর, যিনি ১৯৯৫ সাল থেকে এই গালার তত্ত্বাবধানে রয়েছেন।

I ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top