বৃষ্টিতে ভিজে হেয়ারস্টাইলের বারোটা বেজেছে? তাতে কী! এখন তো ভেজা চুলে থাকাটাই স্টাইল। স্প্রিং-সামার ২০১৮-এর রানওয়ে নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করলেই মিলবে প্রমাণ। প্রবাল গুরাং, জেসন উসহ প্রথম সারির অনেক ডিজাইনারের শোতে ছিল ওয়েট লুকের রমরমা। এমনকি কিম কার্দাশিয়ান, মারগট রবি, অ্যালিসন উইলিয়ামস, ভেনেসা কিরবির মতো সেলিব্রিটিদেরও রেড কার্পেটে দেখা গেছে একমাথা ভেজা চুলে। এ লুকের জন্য খুব কষ্টও করতে হয় না। শুধু দরকার কিছু হেয়ারস্টাইলিং প্রডাক্ট। চুল ধুয়ে তোয়ালে দিয়ে খানিকক্ষণ জড়িয়ে রাখুন। শুকিয়ে যাওয়ার পর বড় ব্রিসলের ব্রাশ দিয়ে আঁচড়ে নিন। তারপর আঙুল চালিয়ে নিন চুলে। এতে বাকি জট ছাড়বে, বাড়তি একটা টেক্সচারও তৈরি হবে। সিঁথিটা ইচ্ছামতো করে নেয়া যাবে। তারপর চুল ছোট ছোট ভাগ করে নিয়ে তাতে থিকেনিং স্টাইলিং ক্রিম মাখুন। এতে একটা এলোমেলো ভাব তৈরি হবে। তারপর ভাগ করে নেয়া চুলে শক্ত করে বেণি বাঁধুন। টেক্সারাইজিং ক্রিম ওয়াক্স হাতের তালুতে ঘষে তা মেখে নিন প্রতিটি বেণিতে। পাঁচ মিনিট পর বেণিগুলো খুলে হালকা করে আঙুল বুলিয়ে নিন। চুল কিন্তু আঁচড়ানো যাবে না। এতে ঢেউ খেলানো এলোমেলো ভাবটা টিকে থাকবে অনেকক্ষণ।
Related Projects
স্পার্ক গো ওয়ানের নতুন ভ্যারিয়েন্ট
- November 25, 2024
এই ফোনে রয়েছে অক্টা-কোর টি৬১৫ প্রসেসর এবং ৪.৫জি লাইটিনিং মোবাইল নেটওয়ার্ক যা মাল্টিটাস্কিং, গেমিং অথবা অ্যাপ ব্যবহারের সময় প্রদান করবে চমৎকার পারফরম্যান্স; সঙ্গে দুর্দান্ত গতি
পারসোনার গুলশান-২ ব্রাঞ্চ নতুন ঠিকানায়
- December 11, 2025
নতুন শাখাটি গুলশান এভিনিউ-এর এসেনশিয়া সেন্টার-- আইসমপ্লেক্স বিল্ডিং, ৫ম তলা, ১০৬ গুলশান এভিনিউ-এ অবস্থিত

