নতুন কাট, কালার কিংবা হেয়ারস্টাইল- অনুপ্রেরণা খুঁজে পাওয়ার সহজ সমাধান পিনটারেস্ট নামক ওয়েবসাইটটি। শুধু চুলই নয়, এতে রয়েছে ত্বক এবং মেকআপেরও দারুণ এবং সমকালীন সব তথ্য আর অনুপ্রেরণার উৎস। প্রায় আট মিলিয়ন বিউটি পিন রয়েছে সাইটটিতে। যা থেকে পছন্দসই পিনটি খুঁজে বের করা বিস্তর হ্যাপার ব্যাপার। আর এই সমস্যার সমাধান করতেই ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন ফিল্টার সিস্টেম নিয়ে এসেছে পিনটারেস্ট টিম। যার মাধ্যমে স্কিন টোন আর হেয়ার টেক্সচারের ভিত্তিতে পিনের সাজেশন দেবে সাইটটি। বর্তমানে স্কিন টোন রেঞ্জকে আলাদা চারটি প্যালেটে সাজানো হয়েছে পিনটারেস্টে। ফলে শুধু পছন্দসই শেডে ক্লিক করলেই এখন পাওয়া যাবে কাঙ্ক্ষিত পিনগুলো। ফলে মেকআপ সাজেশনও মিলবে সহজে। স্বল্প সময়ে।
Related Projects
এলো মীর সিরামিকের ‘ক্লিও’
- February 2, 2026
দীর্ঘদিনের আস্থা এবং 'বি উইথ দ্য বেস্ট' ভাবনাকে কেন্দ্র করে, 'দ্য সিরামিক অব মডার্ন লিভিং' স্লোগানে
রেডিসন ব্লু ঢাকায় সুলতান’স সোফরা
- February 17, 2026
এই বিশেষ আয়োজন তুরস্কের সমৃদ্ধ খাবার ও সংস্কৃতিকে তুলে ধরবে এবং ঢাকার ইফতারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে

