মাদার’স ডে উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছে ক্রাউন প্লাজা, ঢাকা এয়ারপোর্ট। বিলাসবহুল স্টেকেশন, স্পেশাল ডাইনিং এক্সপেরিয়েন্স এবং উপহারের সমন্বয়ে সাজানো হয়েছে এবারের উদ্যাপন। উদ্দেশ্য—মায়ের প্রতি ভালোবাসা। মাতৃত্বের সৌন্দর্য ও স্বাচ্ছন্দ্যকে মনে রেখে সাজানো হয়েছে পুরো আয়োজন।

কনসেপ্টে গুরুত্ব পেয়েছে দুটি বিষয়—মাম্মি ওয়্যারস দেম টু এবং মাম্মিকেশন। এই দুটি বিশেষ অভিজ্ঞতার মধ্য দিয়ে আধুনিক মায়েদের সৌন্দর্য ও স্বাচ্ছন্দ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি ইমামি, র নেশন, নাজার, ভূমি আর্ট গ্যালারি এবং স্টার সিনেপ্লেক্সের মতো প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে আছে অতিথিদের জন্য আকর্ষণীয় উপহার। আরও রয়েছে মোজাইক রেস্টুরেন্টে বিশেষ ডাইনিং আয়োজন এবং ক্যাফে কানেকশনসের মাদার’স ডে সুইট বক্স।
I ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট
