skip to Main Content

হেঁশেলসূত্র I এক পাতে দুজনে

যেকোনো দিনই প্রিয় মানুষের সঙ্গে মুখরোচক খাবার ভাগ করে নিলে আলাদা সুখানুভূতি কাজ করে। ভালোবাসা দিবসে তা নিশ্চয় জমে ক্ষীর হওয়ার দশা! পাঁচটি রেসিপি হাজির করলেন নাজিয়া ফারহানা

ছবি: হুমায়রা আরমিন পৃথী

লাভ স্যালাদ

উপকরণ (মূল): লেটুসপাতা ১ কাপ, চেরি টমেটো আধা কাপ, স্ট্রবেরি স্লাইস আধা কাপ, অলিভ সামান্য।
উপকরণ (ড্রেসিং): অলিভ অয়েল ২ টেবিল চামচ, মধু ১ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ।
প্রণালি: মূল উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিন। হয়ে গেল লাভ স্যালাদ। এবার ড্রেসিং উপকরণ একসঙ্গে মিশিয়ে স্যালাদের ওপর ঢেলে দিন।

ফিলে উইদ রোজি সস

উপকরণ (ফিলে): ফিশ ফিলে বা চিকেন ২ টুকরো, লবণ স্বাদমতো, গোলমরিচ স্বাদমতো।
উপকরণ (রোজি সস): বাটার ১ টেবিল চামচ, বিটরুট পেস্ট ২ টেবিল চামচ, কুকিং ক্রিম আধা কাপ, রসুনকুচি ১ চা-চামচ।
প্রণালি: লবণ-মরিচ মাখিয়ে ফিলে গ্রিল বা প্যান ফ্রাই করুন। অন্য প্যানে বাটার গরম করে রসুন ভেজে, বিটরুট পেস্ট ও ক্রিম যোগ করা চাই। হালকা ঘন হলে ফিলের ওপর ঢেলে পরিবেশন করুন।

লাভ বাইট ব্রুশেটা

উপকরণ: ব্রেড স্লাইস ৪টি, টমেটোকুচি আধা কাপ, রসুনকুচি ১ চা-চামচ, অলিভ অয়েল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ স্বাদমতো, ধনেপাতা বা তুলসীপাতা সামান্য।
প্রণালি: ব্রেড টোস্ট করে নিন। টমেটো, রসুন, অলিভ অয়েল, লবণ ও গোলমরিচ মিশিয়ে টপিং বানান। টোস্টের ওপর রেখে দিয়ে পরিবেশন করুন। ওপরে ছিটিয়ে দিতে পারেন ধনেপাতা বা তুলসীপাতা।

রেড ভেলভেট ওয়াফেল

উপকরণ: ময়দা ১ কাপ, কোকো পাউডার ১ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, বেকিং পাউডার ১ চা-চামচ, লবণ ১ চিমটি, ডিম ১টি, দুধ পৌনে ১ কাপ, বাটার (গলানো) ২ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ, ফুড কালার (রেড) প্রয়োজনমতো।
প্রণালি: একটি পাত্রে ময়দা, কোকো পাউডার, চিনি, বেকিং পাউডার ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। অন্য পাত্রে ডিম, দুধ, বাটার ও ভ্যানিলা মেশানো চাই। এরপর দুই মিশ্রণ এক করে ফুড কালার যোগ করুন। ওয়াফেল মেশিন গরম করে ব্যাটার ঢেলে সোনালি হওয়া পর্যন্ত বেক করে নিন।

স্ট্রবেরি স্মুদি বোল

উপকরণ: স্ট্রবেরি ১ কাপ, কলা ১টি, দই আধা কাপ, মধু ১ টেবিল চামচ, গ্রানোলা (সাজানোর জন্য) পরিমাণমতো, ফলের টুকরা প্রয়োজনমতো।
প্রণালি: স্ট্রবেরি, কলা, দই ও মধু ব্লেন্ড করে ঘন স্মুদি তৈরি করুন। বাটিতে ঢেলে ওপর থেকে গ্রানোলা ও ফল দিয়ে সাজিয়ে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top