skip to Main Content

বুলেটিন

সেফোরায় কে-বিউটি

বিশ্বজুড়ে কে-বিউটির জয়জয়কার! জনপ্রিয়তা পেয়েছে অনেক ব্র্যান্ড। সেগুলোর বৃহত্তম বিউটি রিটেইলার অলিভ ইয়ং। এক ছাদের নিচে যেন কে-বিউটির পুরো সাম্রাজ্য! পাওয়া যায় ২ হাজার ৪০০টি ব্র্যান্ডের পণ্য। দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের মোট ৩৫টি দেশে আছে অলিভ ইয়ংয়ের শোরুম। ‘কোরিয়ান সেফোরা’ নামেও ডাকে অনেকে। এবার সত্যি সত্যি সেফোরার সঙ্গে হাত মিলিয়েছে প্রতিষ্ঠানটি। ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে অংশীদারত্বের দলিলে স্বাক্ষর করেছে দুই প্রতিষ্ঠান। আসন্ন বসন্তে যুক্তরাষ্ট্র, কানাডা, হংকং এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে সেফোরার শোরুমে থাকবে একটি বিশেষ স্থান; সাজানো হবে অলিভ ইয়ংয়ের সবচেয়ে জনপ্রিয় পণ্যগুলো। অনলাইনে সেফোরার ওয়েবসাইট থেকেও কেনা যাবে কে-বিউটি।

ল’রিয়েলের এআই বিউটি হাব

সৌন্দর্যচর্চাকে আরও প্রযুক্তিভিত্তিক করবে আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ড ল’রিয়েল। চলতি বছরের নভেম্বরে ভারতের হায়দরাবাদে স্থাপিত হবে ব্র্যান্ডটির বিউটি টেক হাব। এতে বিনিয়োগ করা হবে প্রায় ৩৮৩ মিলিয়ন মার্কিন ডলার। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিউটি পণ্য তৈরি করবে ব্র্যান্ডটি। হয়ে উঠবে বিউটি উদ্ভাবনের বৈশ্বিক কেন্দ্র। ২০৩০ সালের মধ্যে অন্তত ২ হাজার প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করবে এই হাব। ১৯ থেকে ২৩ জানুয়ারি আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ল’রিয়েলের সিইও নিকোলাস হিয়েরোনিমাস এবং ভারতের তেলেঙ্গানা রাজ্য সরকারের মধ্যে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে এই অংশীদারত্ব।

মেবিলিনে নতুন মুখ

জেনারেশন জেড প্রজন্মের ক্রেতাদের নিয়ে নতুন করে ভাবছে আন্তর্জাতিক মেকআপ ব্র্যান্ড মেবিলিন নিউইয়র্ক। এ বছর থেকে তাদের প্রচারে দেখা মিলবে তরুণ প্রজন্মের প্রিয় সাত মুখ। ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও গ্লোবাল পার্টনার হিসেবে কাজ করবে চীনের জনপ্রিয় বয় গ্রুপ টিনস ইন টাইমস (টিএনটি)। ঘোষণাটি এসেছে ২০ জানুয়ারি। শুরু থেকে তারুণ্যের গান গেয়েছে টিএনটি। তাদের প্রতিটি কাজেই মেবিলিনের ‘মেক ইট হ্যাপেন’ স্লোগানের প্রতিফলন মেলে। চীনের উচ্ছ্বসিত পপ সংস্কৃতিকে নিউইয়র্কের তারুণ্যদীপ্ত ও প্রাণবন্ত শহুরে জীবনে যুক্ত করবে এই উদ্যোগ—এমনটাই আশা ব্র্যান্ডটির। মেবিলিনের প্রচারণাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণেও অংশ নেবেন টিএনটি সদস্যরা।

 বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top