ফ্রম ফ্যাশন উইক I ফ্লাওয়ার ফেইরি
ফুলপরী যেন নেমে এসেছে মর্ত্য। বসন্তের মাতাল সমীকরণের পুরোটাই স্পষ্ট ভীষণ। পুষ্পরাজি মেলেছে পাখনা। অনুপ্রেরণা মিলেছে প্যারিস ফ্যাশন উইকের স্প্রিং-সামার ’২৫ আসরের রানওয়েতে। আভাঁ-গার্দ এমবেলিশমেন্ট। জাপানি ফ্যাশন ডিজাইনার ইসে মিয়াকের নকশা করা পোশাকের সঙ্গে মেকওভার আর্টিস্ট হিরোমি উয়েদা এবং অ্যাকসেসরি ডিজাইনার মাইকো আকিদা তৈরি করেন এই গার্ডেন ইন্সপায়ারড লুক। তাতে রিফাইন্ড মেকআপ স্কিল এবং হুইমিসিক্যাল অ্যাড-অনের ঘটেছে মিলন। মূল কাজে ফুল পাতা সংগ্রহ করা হয়েছিল বন্য তৃণভূমি থেকে। তারপর বইয়ের ভাঁজে রেখে শুকিয়ে ব্যবহারের উপযোগী করা হয়। বাগান থেকে তুলে এনে ইচ্ছেমতো তৈরি করা নয়; বরং যথেষ্ট পরিকল্পিত।
বিউটি ডেস্ক
মডেল: বর্ণ
মেকওভার: পারসোনা
ছবি: জিয়া উদ্দীন
