ফ্রম ফ্যাশন উইক I স্মোল্ডারিং সৌদি আইজ
মিডল ইস্টার্ন বিউটি কালচার। দু হাজার থেকে পরবর্তী এক দশক প্যারিস ফ্যাশন উইকে ব্যাপক চর্চিত। স্প্রিং-সামার ২০২৬ কালেকশনের সঙ্গে দেখা গেছে নিউইয়র্ক, লন্ডন, মিলান আর প্যারিসের রানওয়েতে। সৌদিপ্রাণিত এই আই লুকের মূল দর্শন—চোখই গল্প বলে। এখানে ত্বক বা ঠোঁট অপেক্ষাকৃত কম উল্লেখযোগ্য করে তোলা হয়, যাতে চোখের গভীরতা ও শার্পনেস সামনে আসে। ঐতিহ্যগতভাবে কাজল ব্যবহারের সংস্কৃতি থেকে এর জন্ম, যেখানে চোখকে শুধু সাজানো নয়, বরং মনের কথা প্রকাশের মাধ্যম হিসেবে দেখা হয়। ল্যাশ লাইনে ঘন কালো লাইন। স্মোকি ডিফিউশন তৈরিতে কালো, চারকোল বা ডিপ ব্রাউন শ্যাডো ব্লেন্ডেড। উদ্দেশ্য—রহস্যময় গভীরতা। এলংগেটেড উইং চোখের কোণে। মাসকারা বা ফলস ল্যাশে ড্রামা ডান। মধ্যপ্রাচ্যের সৌন্দর্যচর্চায় চোখের গুরুত্ব বহু পুরোনো। মরুভূমির আলো-ছায়ায় চোখের সুরক্ষা ও ঔজ্জ্বল্য নিশ্চিতে কোল ব্যবহারের ইতিহাস রয়েছে। স্মোল্ডারিং সৌদি আইজ তাই সাংস্কৃতিক প্রভাব ও আধুনিক গ্ল্যামের মেলবন্ধন। সন্ধ্যার অনুষ্ঠান, উৎসব বা আমন্ত্রণের জন্য দারুণ। তবে সফট ব্রাউন বা প্লাম টোন ব্যবহার করলে দিনের সময়েও এর একটি পরিমিত সংস্করণ তৈরি সম্ভব।
বিউটি ডেস্ক
মডেল: প্রতীতি
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: ব্লুচিজ
ছবি: জিয়া উদ্দীন
