skip to Main Content

অ্যাডভার্টোরিয়াল I যমুনা ফিউচার পার্কে সুন্দরা বিউটির ফ্র্যাগরেন্স পপ-আপ

সুগন্ধিপ্রেমীদের জন্য এক অনন্য আয়োজন করেছে সুন্দরা বিউটি। গত ১৯ ডিসেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কে চালু হয় এক্সক্লুসিভ ফ্র্যাগরেন্স পপ-আপ। তাতে এক ছাদের নিচে জায়গা করে নেয় তিন বিশ্বখ্যাত ফ্র্যাগরেন্স ব্র্যান্ড—কোচ, জিমি চু এবং মঁ ­ব্লঁ। বিশ্বখ্যাত এই ব্র্যান্ড ত্রয়ীর পণ্য-সৌরভে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
এই অভিজ্ঞতার অংশ হিসেবে প্রদর্শিত হয়েছে ব্র্যান্ড তিনটির সবচেয়ে আলোচিত ও নতুন সংযোজন। এগুলোর মধ্যে ছিল কোচের কোচগোল্ড, জিমি চুর ম্যান এক্সট্রিম এবং মঁ ব্লঁর এক্সপ্লোরার এক্সট্রিম। ইভেন্টে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, সংবাদমাধ্যম প্রতিনিধি এবং পিআর প্রফেশনালরা।

কনটেন্ট ক্রিয়েশন, আড্ডা এবং ব্র্যান্ড স্টোরিটেলিংয়ের মাধ্যমে পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত। একই সঙ্গে অভিজ্ঞতা ও কেনার সুযোগ মিলবে এই সুগন্ধি সম্ভারে। এই আয়োজনে অতিথিরা পারফিউমগুলোর নোট ও ফিল সম্পর্কে সরাসরি জানতে পেরেছেন। ব্র্যান্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার এই সুযোগ উপস্থিত সবার জন্য ছিল দারুণ অভিজ্ঞতা।
সুন্দরা বিউটির এই উদ্যোগ স্থানীয় ক্রেতাদের কাছে বিশ্বমানের লাক্সারি ফ্র্যাগরেন্স এবং ব্র্যান্ড এক্সপেরিয়েন্স পৌঁছে দিতে মাইলফলক হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা।

 বিউটি ডেস্ক
ছবি: সুন্দরা বিউটির সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top