skip to Main Content

ফ্রম ফ্যাশন উইক I আন্ডারপেইন্টিং অরা

গেল বছরের বিউটি ন্যারেটিভের অন্যতম আলোচিত ধারা। একাধিক রানওয়েতে নজর কেড়েছে। সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট ম্যারি ফিলিপসের হাত ধরে এ বছর নতুন করে ভাইরাল। দর্শন সূক্ষ্ম। মেকআপকে ত্বকের ওপরে বসানো নয়; বরং ত্বকের ভেতর থেকে ফুটিয়ে তোলা। প্রচলিত নিয়মে যেখানে ফাউন্ডেশনের ওপর কনট্যুর ও ব্লাশ বসানোর রেওয়াজ, সেখানে আন্ডারপেইন্টিংয়ে প্রথমেই ত্বকে ক্রিম বা লিকুইড কনট্যুর ব্যবহার করতে হয়। তারপর ব্লাশন একদম হালকা। তার ওপর পাতলা স্তরে ফাউন্ডেশন ব্লেন্ড করলে মুখে একধরনের সফট-স্কাল্পটেড ইফেক্ট আসে। এই কৌশলে মেকআপ ভারী দেখায় না। মুখের হাড়ের গঠনকে সূক্ষ্মভাবে প্রকাশ করে। অতিরঞ্জিত নয়, পরিপাটি। ক্যামেরা ও বাস্তব—দুই ক্ষেত্রে সমানভাবে সুন্দর।

 বিউটি ডেস্ক
মডেল: মৃদুলা
মেকওভার: পারসোনা
ছবি: জিয়া উদ্দীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top