উন্মোচিত হলো গোলাপের পূর্ণ জিনগত কাঠামো। ফ্রান্সের লিও শহরে সফল এই গবেষণায় যুক্ত ছিলেন ৪০ জন ফরাসি, জার্মান, চীনা ও ব্রিটিশ বিজ্ঞানী। নেতৃত্ব দেন ফরাসি লেখক ও গবেষণা পরিচালক মোহাম্মেদ বেনদাহমানে। এই গবেষণায় জানা গেছে, কোন জিন গোলাপের গন্ধ, রঙ তৈরি করে। কোন জিনের সাহায্যে এই ফুলের স্থায়িত্ব বাড়ে। মোহাম্মেদ বেনদাহমানে বলেন, আট বছর গবেষণার পর তাঁরা এ তথ্য খুঁজে পেয়েছেন। এ ছাড়া গবেষকেরা বলছেন, আগামীতে নতুন রঙ এবং সুগন্ধিযুক্ত গোলাপ চাষ করা যাবে। সেসব গোলাপে পোকা থাকবে না। ফুলদানিতে আরও বেশি দিন তাজা থাকবে। গবেষণাকে কেন্দ্র করে লং আইসল্যান্ডে কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির প্ল্যান্ট বায়োলজিস্ট ও প্রফেসর রব মার্টিনসেন বলেন, ‘এটি গোলাপ বংশগতির একটি বিশাল উন্নতি।’
Related Projects
পুনর্মিলনীতে রিজেন্সি প্রিমিয়ার ক্লাব
- September 1, 2024
পুনর্মিলনী অনুষ্ঠানটি ছিল সেই নিষ্ঠাবান ও কঠোর পরিশ্রমী কর্মচারীদের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি, যারা বছরের পর বছর ধরে প্রোগ্রামের সাফল্যে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছেন
টুয়েলভে ‘সিজন অব সেল’
- September 7, 2025
এই নতুন ক্যাম্পেইনে সকল পণ্যের ওপর থাকছে ৩৩% পর্যন্ত মূল্যছাড়

