এ দেশে হেয়ারস্টাইলিংয়ের সবচেয়ে বড় শত্রু আর্দ্রতা। যেকোনো স্টাইল একই জায়গায় দীর্ঘ সময় ধরে রাখা এবং আলগা, উড়ো চুল বশে রাখার যুদ্ধে জয়ী হওয়া কঠিন। কোনো ব্যবস্থা নেয়া গেলেও সমস্যার যেন শেষ নেই। হয় চুল চিটচিটে হয়ে যায়, নতুবা আরও রুক্ষ-শুষ্ক হয়ে পড়ে। কিন্তু ল’রিয়েল প্রফেশনাল এলনেট স্যাটিন ল্যাক হেয়ার স্প্রে ব্যবহারের শুরুতেই বোঝা যায়, চুল এক জায়গায় ধরে রাখতে এর জুড়ি নেই। কোনো বিশেষ স্টাইলে চুল বাঁধতে না চাইলে হেয়ার স্প্রে করে কেবল একবার ব্রাশ করে নিলেই চুল হয়ে উঠবে ঝরঝরে। চটচটে হয়ে যাওয়ার কোনো প্রশ্ন তো নেই-ই, বরং চুলে আসবে উজ্জ্বলতা। হবে মসৃণ আর নরম। প্রবল ভাপসা গরমেও হেয়ার স্প্রে উঠে যাওয়ার আশঙ্কা নেই! যাদের চুল খুব পাতলা এবং হেয়ার স্প্রে ব্যবহার করতে ভয় পান, তাদের জন্য দারুণ উপযোগী এটি। দাম সাধ্যের মধ্যে। ১০০০-১২০০ টাকা।
Related Projects
ঢাকা রিজেন্সির ‘মেক দ্য ডেট’
- February 8, 2026
সঙ্গে থাকছে গ্রিল অন দ্য স্কাইলাইনের আকাশছোঁয়া সৌন্দর্যের মাঝে, শুধুই প্রেমিক যুগলদের জন্য বিশেষভাবে সজ্জিত প্রাইভেট টেন্ট
রেনেসাঁয় ‘জায়কা সিগনেচার আ লা কার্ট’
- December 1, 2025
ভারতীয় রন্ধনশৈলীর ঐতিহ্যবাহী স্বাদকে আধুনিকতার ছোঁয়ায় নতুনভাবে উপস্থাপনের লক্ষ্যে এই বিশেষ মেনু সাজানো হয়েছে
মেয়েদের বিজয়ে অনুপ্রাণিত পুরুষ ক্রিকেটাররা
- June 10, 2018
এশিয়া কাপের ফাইনালে ভারতকে পরাজিত করে রবিবার টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস তৈরি করেছেন বাংলাদেশের প্রমীলারা।

