skip to Main Content
গোল্ডেন টিউলিপ ঢাকায় ইফতার ও ডিনার বুফে

রমজানের পবিত্রতা আর উৎসবের আমেজকে রাঙিয়ে দিতে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক-ঢাকা নিয়ে এলো বিশেষ ‘রমজান ইফতার ও ডিনার বুফে ২০২৬’। রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট গোল্ডেন ডাইনে এক বর্ণাঢ্য প্রেস প্রিভিউ ও ফুড টেস্টিং অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের পর্দা উন্মোচন করা হয়। যেখানে উপস্থিত মিডিয়া প্রতিনিধিরা হোটেলের চমৎকার সব খাবারের স্বাদ উপভোগ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে ছিলেন হোটেলের উপদেষ্টা মেজর মো. রকিবুল আলম (অব.), ডিরেক্টর অব সেলস অ্যান্ড হোটেল অপারেশনস শামসুল আরেফিন, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনসের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, প্রধান শেফ শহিদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রমজান মানেই ভাগ করে নেওয়ার আনন্দ। সেই আনন্দকে দ্বিগুণ করতে গোল্ডেন টিউলিপের দক্ষ শেফ টিম তৈরি করেছে ৭০টিরও বেশি পদের এক বিশাল সমাহার। ভোজনরসিকদের তৃষ্ণা মেটাতে পানীয়ের তালিকায় থাকছে ইসুবগুল লেমন ও তোকমা কুলার, রুহ আফজা লেমন মিন্ট, মিন্ট লেমনেড এবং মিষ্টি ও সল্টেড লাচ্ছি। ইফতারের শুরুতেই অতিথিরা আজওয়া ও মারিয়ম খেজুরের সঙ্গে তাজা মৌসুমি ফল এবং মিক্সড নাটস দিয়ে রোজা ভাঙতে পারবেন।

ইফতারের মূল আয়োজনে থাকছে ঐতিহ্যবাহী বাংলাদেশি স্ন্যাকস; যেমন বেগুনি, পিঁয়াজু, আলুর চপ ও সবজি পাকোড়া। আন্তর্জাতিক স্বাদের পদের মধ্যে রয়েছে শামি কাবাব, জালি কাবাব, ফিশ কাবাব, চিকেন সমোসা, ফিশ অমৃতসারি, স্প্রিং রোল এবং ক্রিসপি ফ্রাইড উইংস-সহ নানা আইটেম। এ ছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে খাঁটি মসলায় ধীর আঁচে রান্না করা স্পেশাল মাটন হালিম ও বিফ হালিম।

মিষ্টির আয়োজনে থাকছে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ওমালি, কুনাফা ও বাসবোসা। দেশীয় ঐতিহ্যের মিষ্টি দই, ফিরনি, গুলাব জামুন, গুড়ের সন্দেশ, জিলাপি ও শাহী টুকরার পাশাপাশি থাকছে আন্তর্জাতিক স্বাদের পান্না কোটা, ক্রিম ক্যারামেল, ব্রাউনি এবং বিভিন্ন স্বাদের পেস্ট্রি।

এই রাজকীয় ইফতার ও ডিনার বুফে উপভোগ করা যাবে জনপ্রতি ৪০০০ টাকায়। তবে উৎসবের আনন্দ বাড়িয়ে দিতে থাকছে বিশেষ ব্যাংক অফার: সাউথ ইস্ট ব্যাংক (সিগনেচার কার্ড)– ১টি কিনলে ৩টি ফ্রি (B1G3); ব্র্যাক ব্যাংক: ১টি কিনলে ২টি ফ্রি (B1G2); নির্বাচিত ব্যাংক: ১টি কিনলে ১টি ফ্রি (B1G1)।

আরও থাকছে ‘ইফতার টেকঅ্যাওয়ে’তে ঘরে বসে হোটেলের স্বাদ নিতে সিলভার, গোল্ড বা প্লাটিনাম বক্স; ‘ইফতার বাজার’-এ ক্যাফে ডি টিউলিপ থেকে পছন্দের খাবার আলাদাভাবে কেনার সুযোগ; ‘রুম প্যাকেজ’-এ একটু নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ৯,০০০ থেকে ১৫,০০০ টাকার বিশেষ রমজান প্যাকেজ। অন্যদিকে, করপোরেট আয়োজনের ক্ষেত্র ৫০ জন বা তার বেশি মানুষের ইভেন্টের জন্য ভেন্যু চার্জ সম্পূর্ণ ফ্রি।

প্রতিদিনের বুফে গেস্টদের জন্য থাকছে র‍্যাফেল ড্র, যেখানে পুরস্কার হিসেবে রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে কাপল রিটার্ন এয়ার টিকিট এবং ব্লুচিজের এক্সক্লুসিভ ফ্যাশন গিফট হ্যাম্পার।

বিস্তারিত জানতে ০১৭৮৭৬৭৯০৯০ ও ০১৭৮৭৬৭৯০৯৫ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক-ঢাকা’র সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top