বিশ্বের শীর্ষস্থানীয় মেজর হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের ফ্ল্যাগশিপ এক্স৯ (X9) সিরিজের প্রিমিয়াম অল-ইন-ওয়ান ওয়াশার-ড্রায়ার (মডেল HWD140-BPD14387GNU1) উন্মোচন করেছে। ট্রান্সকম ডিজিটালের একটি প্রিমিয়াম শোরুমে জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা ট্রান্সকমের বিস্তৃত রিটেইল নেটওয়ার্কের মাধ্যমে স্থানীয় গ্রাহকদের জন্য বিশ্বমানের লন্ড্রি সলিউশন পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও বলা হয়, উন্নত নান্দনিক ডিজাইন এবং বৈপ্লবিক স্মার্ট ফিচারের সমন্বয়ে তৈরি এক্স৯ সিরিজ বাংলাদেশের ওয়াশিং মেশিন বাজারকে নতুন করে সংজ্ঞায়িত করবে। এতে রয়েছে ভাইব্রেন্ট ‘কালার এআই ডিসপ্লে’ এবং ‘এআই ওয়াশ’ প্রযুক্তি, যা কাপড়ের ধরন ও ওজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ওয়াশিং সাইকেল নির্ধারণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে হায়ার বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং বলেন, ‘এক্স৯ সিরিজ হায়ারের লন্ড্রি ইনোভেশনের এক অনন্য নিদর্শন। ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা নিশ্চিত করছি, বাংলাদেশের প্রতিটি পরিবার যেন বিশ্বসেরা ও এআই-চালিত প্রযুক্তির ছোঁয়া পায়।’

ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস রাশেদুল ইসলাম বলেন, ‘হায়ার এক্স৯ সিরিজের এই যাত্রা শুরু করতে পেরে আমরা গর্বিত। আমাদের বিশ্বস্ত সেবা এবং হায়ারের লাইফটাইম মোটর ওয়ারেন্টিসহ এই প্রিমিয়াম ওয়াশার-ড্রায়ার আমাদের প্রিমিয়াম প্রোডাক্ট পোর্টফোলিওতে একটি চমৎকার সংযোজন।’
এক্স৯ সিরিজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর ‘আল্ট্রা ফ্রেশ এয়ার টেকনোলজি’, যা একটি ডেডিকেটেড মোটরের মাধ্যমে ড্রামের ভেতরে বাতাস প্রবাহিত করে কাপড়কে দীর্ঘক্ষণ সতেজ রাখে। এ ছাড়াও এতে রয়েছে স্মার্ট ডোজিং, এসেন্স ওয়াশ এবং ডুয়াল স্প্রে টেকনোলজি, যা প্রতিটি ওয়াশে স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্নতা নিশ্চিত করে। বিল্ট-ইন ওয়াই-ফাই সুবিধা থাকায় ব্যবহারকারীরা ‘হাইস্মার্ট’ (HaiSmart) অ্যাপের মাধ্যমে যেকোনো স্থান থেকে মেশিনটি নিয়ন্ত্রণ করতে পারবেন।
বিশাল ক্যাপাসিটি, মার্জিত ডিজাইন এবং আধুনিক স্মার্ট প্রযুক্তির এই প্রিমিয়াম মডেল এখন সারা দেশে ট্রান্সকম ডিজিটালের সকল শোরুমে পাওয়া যাচ্ছে।
- ক্যানভাস অনলাইন
ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

